রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

সাভারে গুরুত্বপূর্ণ একটি ভবন উদ্বোধন করলেন কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী আমিন উর রশিদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৮০ Time View

হেলাল শেখঃ মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার দেশব্যাপী ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণ কর্মসূচি হাতে নিয়েছে। এ লক্ষ্যে দেশের প্রতিটি জেলায় একটি করে ব্ল্যাক বেঙ্গল খামার প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন ২০২৬) দুপুরে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) ছাগল গবেষণাগার পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, গ্রামীণ দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০০১-২০০৬ মেয়াদে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিল। ওই সময় কৃত্রিম প্রজনন কর্মসূচি, সহজ শর্তে ঋণ প্রদান এবং দরিদ্র নারীদের বিনামূল্যে ছাগল বিতরণের মতো কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

তিনি আরও বলেন, পরবর্তী সরকারগুলো এ প্রকল্প অব্যাহত না রাখায় ব্ল্যাক বেঙ্গল ছাগলের ঐতিহ্য ও সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার এই জাতের ছাগলের উন্নয়ন ও সম্প্রসারণে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছে এবং যে কোনো মূল্যে এর হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে। মন্ত্রী জানান, মহিষের উন্নত জাত সংরক্ষণ ও প্রজনন কার্যক্রম জোরদার করতেও সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।
পরিদর্শন শেষে তিনি প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর সমাপনী কর্মশালায় অংশগ্রহণ করেন এবং নবনির্মিত বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড ভবনের উদ্বোধন করেন। এ সময় বিভিন্ন প্রকল্পের নানারকম বিষয়ে আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin