বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিমার্ণ কাজে কর্মকর্তাদের অনি-য়ম ও দু-র্নীতি মোহনপুরে দুটি ইট ভাটার কার্যক্রম বন্ধ এবং একটিকে ৪ লাখ টাকা জ-রিমানা তানোরে পুকুরে বি-ষ দিয়ে মাছ নি-ধন রাজশাহী নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক উপাদান সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আ-হ্বান সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রা-ণনাশের হু-মকি, নিরব বা-হিনীর বিরুদ্ধে চাঁ-দাবাজি ও অ-স্ত্রবাজির অভিযোগ পঞ্চগড়ের খুদে নায়েল যা-চ্ছে মালয়েশিয়ায়, ইংলিশ অলিম্পিয়াডে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) কর্তৃক পঞ্চগড় সীমান্তে ভারতীয় গরু আ-টক নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত স্বামীকে বাচাঁতে কিডনি দিলেন স্ত্রী- বিরল ভালবাসার উদাহরন BD online new shop নামে একটি প্রতা-রক চক্র দেশজুড়ে লক্ষ লক্ষ টাকা হা-তিয়ে নেয়ার অভি-যোগ

পীরগঞ্জে স্বপ্নসারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১৯৯ Time View

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ)-এর উদ্যোগে স্বপ্নসারথি কিশোরীদের মাঝে গ্রাজুয়েশন সনদপত্র প্রদান করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় উপজেলার ৯নং সেনগাঁও ইউনিয়নের হরসুয়া গ্রামে স্বপ্নসারথি কিশোরীদের প্রথম পর্বের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে ২২ জন স্বপ্নসারথির হাতে গ্রাজুয়েশন সনদপত্র তুলে দেওয়া হয়। এছাড়া বিভিন্ন কার্যক্রমে বিশেষ অবদানের জন্য তিনজনকে চ্যাম্পিয়ন হিসেবে নির্বাচিত করে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং সেনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান সরকার। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য হেমন্ত চন্দ্র এবং কৃষ্টপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রেজাউল করিম।
এ সময় অতিথিরা স্বপ্নসারথি কিশোরী, তাদের অভিভাবক এবং কমিউনিটির প্রতিনিধিদের সঙ্গে বাল্যবিবাহের কুফল, কিশোরীদের শিক্ষা ও দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে আলোচনা করেন। তারা কিশোরীদের আত্মবিশ্বাসী ও সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাক সেলপ কর্মসূচির অফিসার নূর নাহার। সার্বিক সহযোগিতায় ছিলেন কমিউনিটি অর্গানাইজার আফসানা মুস্তারি। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin