রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

মহেশপুরে ফতেপুর ইউনিয়নে মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৯ Time View
filter: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; captureOrientation: 0; shaking: 0.275651; highlight: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask: 0; brp_del_th: 0.0000,0.0000; brp_del_sen: 0.0000,0.0000; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 181.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 36;

শহিদুল ইসলাম
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-

চলো যায় যুদ্ধে মাদক ও জুয়ার বিরুদ্ধে এই প্রতিপাদ্যকে সামনে রেখে ” ১৩ই জুন শনিবার বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ- গোলাম ফারুক খাঁনের নেতৃত্বে ফতেপুর বাজার সহ ১ ও ২ নং ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক মানববন্ধন ও সচেতনামুলক সতর্কতা বার্তা ঘোষণা করা সহ এলাকায় মাইকিং করে এই কর্মসূচি পালন করা হয়েছে।

দেশের চলমান মাদক ও জুয়ার বিস্তার রোঁধে সোচ্চার হয়ে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে সর্বস্তরের জনগন একত্রিত হয়ে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ গোলাম ফারুক খাঁনের নেতৃত্বে ফতেপুর বাজার সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ” ফতেপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে একত্রিত হয়ে চলো যাই যুদ্ধে ” মাদক ও জুয়ার বিরুদ্ধে” স্লোগানকে সামনে রেখে মাদকদ্রব্য সেবন ও বিক্রির প্রতিবাদে এই মানববন্ধন ও সচেতনতামূলক সতর্কতা র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউপির বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়ে মাদকমুক্ত সমাজ গঠনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তারা বলেন, মাদক আজ সমাজ ও যুবসমাজের জন্য ভয়াবহ হুমকিতে পরিণত হয়েছে এবং এই অভিশাপ থেকে মুক্তি পেতে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তারা মাদকের বিস্তারের পেছনে প্রশাসনিক উদাসীনতাকে অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং সরকারের মাদকবিরোধী কার্যক্রমের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান। বক্তারা আরও জানান,যুব-সমাজকে মাদকের ছোবল থেকে বাঁচাতে মহেশপুর উপজেলার বিভিন্ন এলাকায় ফুটবল টুর্নামেন্টসহ নানা ধরণের সামাজিক ও ক্রীড়ামূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, যা স্থানীয় তরুণদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনছে।

এসময় প্রধান হিসাবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ গোলাম ফারুক খাঁন। সাংগঠনিক সম্পাদক মোঃ উমর আলী ভূইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মীর মোঃ কবীর হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সজল মিয়া, উপজেলা বিএনপির সাবেক সেচ্ছাসেবক দল সদস্য সচিব মোঃ কামরুজ্জামজন বাবু প্রমুখ। এসময় ফতেপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি / সম্পাদক ও দলীয় অঙ্গসংগঠনের একাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

শহিদুল ইসলাম
মহেশপুর ঝিনাইদহ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin