বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
Title :
গ্রিন ইউনিভার্সিটিতে স্পোর্টস ক্লাবের নতুন কমিটি, ক্রীড়ায় গতি আনার প্র/ত্যাশা তানোরে সাবেকমন্ত্রী ব্যারিষ্টার আমিনুল হকের ৭ম মৃ/ত্যু বার্ষিকী পালিত সুজানগরে প্রকাশ্যে কৃষককে অ/পহরণের পর ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছি/নতাইয়ের অ/ভিযোগ ধামইরহাটে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত ধাম‌ইরহাটে রাতের আঁ/ধারে ক্ষ/তিকর কীটনা/শক প্রয়োগে ইরি বোরো ধান বিন/ষ্ট সলঙ্গায় অটোভ্যান চালকের ম/রদেহ উ/দ্ধার সলঙ্গায় আজ শুরু হয়েছে এসএসসি ও সমমান দাখিল পরীক্ষা আশুলিয়ায় ১ কোটি ৫ লাখ টাকার হে-রোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রে-ফতার করেছে র‍্যাব আশুলিয়ায় কোটি টাকার প্র-তারণা: র‍্যাবের হাতে প্র-তারক গ্রে-ফতার ডিবি পুলিশের বিশেষ অ/ভিযানে ইয়া/বা ট্যাবলেটসহ দুইজন মা/দক ব্যবসায়ীকে গ্রে/ফতার করে

র‍্যাব-৪ এর অ-ভিযানে অ-স্ত্র ও নগদ টাকাসহ চারজন ছি-নতাইকারীকে গ্রে-ফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৫৪ Time View

হেলাল শেখঃ ঢাকা জেলার সাভার এলাকা থেকে ০৪টি সুইচ গিয়ার চাকু ও ছিনতাইকৃত মোবাইল এবং নগদ টাকাসহ সংঘবদ্ধ ০৪জন ছিনতাইকারীকে সরাসরি ছিনতাইকালে র‌্যাব-৪ এর হাতে গ্রেফতার।

র‌্যাব-৪ সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই ও চোর চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাস বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‌্যাবের জোরালো তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় আসন্ন ঈদ উপলক্ষ্যে র‌্যাব-৪ সিপিসি-২, নবীনগর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুর কবির ও স্কোয়াড কমান্ডার মোঃ হালিউজ্জামান এর নেতৃত্বে একটি বিশেষ দল ০৯ মার্চ ২০২৬ইং তারিখ রাতে ঢাকা জেলার সাভার থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে সাভার রাজ্জাক প্লাজারের সামনে ফুটপথের উপর হতে ছিনতাই করা কালিন সময়ে হাতে নাতে ০৪ জন ছিনতাইকারীকে ৪টা সুইচ গিয়ার চাকুসহ গ্রেফতার করে।

জানা যায়, জহিরুদ্দিন (২১), পিতা: আরশাদ, সাভার এর কাছ থেকে সুইচ গিয়ার চাকুর ভয় দেখিয়ে মোবাইল ও নগদ অর্থ ছিনতাই করছিলো।

গ্রেফতারকৃত আসামীরা হলো-ক। মোঃ মুরাদ হোসেন মুন্না (২১), পিতা-সোহান মিয়া, মাতা-মুক্তা বেগম, ঠিকানা-জামসিং, থানা-সাভার, জেলা-ঢাকা ।

খ। শেখ শাহিম (২২), পিতা-মৃত শেখ ফজলুল করিম, মাতা-নাছিমা বেগম, স্থায়ী ঠিকানা-কাউগ্রাম, থানা-মানিকগঞ্জ, জেলা-মানিকগঞ্জ,বর্তমান ঠিকানা-ভাটপাড়া,সাভার পৌরসভা, থানা-সাভার, জেলা-ঢাক।

গ। মোঃ বাবু (২৮), পিতা-মোঃ মিন্টু, মাতা অনোয়ারা বেগম, স্থায়ী ঠিকানা -গোয়ালা বাজার, থানা-লালমনিরহাট সদর, জেলা লালমনিরহাট,বর্তমান ঠিকানা -কলমা সোহেল মোল্লার বাসার ভাড়াটিয়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাদের মোঃ হাসান মোল্যা (৪০), জেলা-ফরিদপুর।

ঘ। মোঃ রমজান হোসেন (২৬) পিতা-মোঃ মিন্টু, মাতা অনোয়ারা বেগম, সাং-গোয়ালা বাজার, থানা-লালমনিরহাট সদর, জেলা লালমনিরহাট, এপি সাং-কলমা সোহেল মোল্লার বাসার ভাড়াটিয়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাদের মোঃ হাসান মোল্যা (৪০), জেলা-ফরিদপুর।

গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা সংঘবদ্ধ ছিনতাইকারী। তারা আরো জানায় তারা আসন্ন ঈদ উপলক্ষে ঢাকা জেলার সাভার থানাধীন বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ ভাবে বিভিন্ন দেশীয় অস্ত্রের মুখে সাধারণ লোকদের জিম্মি করে মোবাইল, নগদ টাকা পয়সা, স্বর্নের গহনাসহ মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে পালিয়ে যায়।

উপরোক্ত বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অদূর ভবিষ্যতে এরূপ ছিনতাইকারীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin