বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

আশুলিয়ায় অ-বৈধ জুস কারখানায় অ-ভিযানে সকল মালামাল ধ্বং-স

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২৪২ Time View

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় দীর্ঘদিন ধরে চালানো অবৈধ জুস কারখানায় অভিযান পরিচালনা করেছে আশুলিয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় অবৈধ ওই জুস কারখানা বন্ধ করে দিয়ে ৫০ হাজার টাকা জরিমানা ও সকল মালামাল জব্দ করে নষ্ট করা হয়।

মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) দুপুরে ঢাকার আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় উমাই ফুড এন্ড ভেবারেজ নামের একটি অবৈধ জুস কারখানায় এ অভিযান পরিচালনা করেন আশুলিয়া সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার। এসময় নিরাপত্তায় র‍্যাব-৪ এর সদস্যরাও অভিযানে অংশ নেন।

অভিযানের নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার জানান, দীর্ঘদিন ধরে বাড়ইপাড়া এলাকায় অবৈধভাবে একটি জুস কারখানা চালিয়ে আসছিলো, ওই কারখানায় আমরা অভিযান চালিয়েছি র‍্যাবের সহায়তায়। এখানে বিপুল পরিমাণ অবৈধ জুস বিএসটিআইয়ের অনুমোদন ব্যতিত এবং শিশু খাদ্য আমরা উদ্ধার করে তা জনসম্মুখে ধ্বংস করেছি। তবে অভিযানের খবর পেয়ে মূল মালিক পালিয়ে গেছে, তাকে না পেয়ে তার যে প্রতিনিধি ছিল তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও কারখানা বন্ধ করে দেয়া হয়েছে এবং মালিকের নামে নিয়মিত মামলা করার ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin