রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

আদালতের সাথে প্রতা/রণা  জীবিত উকিল আলীকে মৃ/ত বানিয়ে জায়গা দ/খলের পা/য়তারা

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ২৯ Time View

‎কেএম শহীদুল সুনামগঞ্জ :

‎সুনামগঞ্জে আদালতের সাথে প্রতারণা  জীবিত উকিল আলীকে মৃত বানিয়ে জায়গা দখলের পায়তারার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জ জেলার দোয়ারা দোয়ারা বাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের গুরেশপুর গ্রামে।
‎জানা যায় জায়গা নিজের আপন জীবিত চাচা লন্ডন প্রবাসী উকিল আলীকে মৃত দেখিয়ে তারই আপন ভাই মরহুম ইদাই আলীর ছেলে উকিল আলীর ভাতিজা আলী হোসেন ও ইকবাল হোসেন মিলে উকিল আলীর জায়গা আদালতের একটি মামলার মাধ্যমে আদালতকে ভুল তথ্যদিয়ে জীবিত  চাচাকে মৃত বানিয়ে প্রতারণার মাধ্যমে জোর পূর্বক দখল করার পায়তারা করছেন। আর এই বিষয়টি জানা যায় মাননীয়, ল্যান্ড সার্ভে ট্রাইবুন্যাল সুনামগঞ্জ থেকে। যার এল.এস.টি মোকদ্দমা নং- ১৪৭২/২০২৫ ইং থেকে। যার বাদী  পক্ষ হলেন প্রতারক আনোয়ার হোসেন, আবুল হোসেন, ইকবাল হোসেন, আলী হোসেন উভয় পিতা: মৃত: ইদাই আলী। ঐ মোকদ্দমায় জীবিত উকিল আলীকে মৃত দেখানো হয়েছে। যা আদালতের সাথে প্রতারণা? 
‎বাদীপক্ষের নিবেদনে জানাযায় জীবিত উকিল  আলীকে মৃত দেখিয়ে  তার নামীয় তর্কিত আর.এস ১০৯নং খতিয়ানের ১৫৩ দাগের ০.১৮ একর ভূমি হইতে ০.০৩৬০ একর, ১৪৭ দাগের ০.২৪ একর ভূমি হইতে ০.০৪৮০একর এবং ৯২ দাগের ০.০৮ একর ভূমি হইতে ০.০৫৮৫ একর ভূমি কর্তিত হইয়া বাদীগণের নামে শুদ্ধ ভাবে পৃথক আর.এস খতিয়ান প্রস্তুতের নির্দেশ পাওয়ার অত্র মোকদ্দমা করেন। আলী হোসেন ও ইকবাল হোসেনগংরা।
‎বিগত আর.এস জরীপে নালিশা এস.এ ৮৯ দাগ আর.এস ১৫৩ দাগে, এস.এ ৯০ দাগ আর.এস ১৪৭ দাগে এবং নালিশা এস.এ ১৯৮ দাগ আর.এস ৯২ দাগে পরিণত হয়। আর এইসমস্ত জায়গা দখল করতে জীবিত চাচাকে মৃত বানিয়ে  ভুল তথ্য দিয়ে ল্যান্ড সার্ভে ট্রাইবুন্যালের মোকদ্দমাটি চলমান রয়েছে বলে জানা যায়।  বিষয়টি যখন লন্ডন প্রবাসী জীবিত উকিল আলীর নজরে আসে তখন তিনি হতবঙ্গ হয়ে পড়েন। এবং ভিডিও কলে প্রতিবেদকের সাথে কথা বলে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন আমি এখনও বেঁচে আছি কিন্তু আমি প্রবাসে থাকায় আমার আপন ভাতিজারা মিলে অসৎ উদ্দেশ্যে জায়গা দখলের জন্য আমাকে মৃত দেখিয়ে ল্যান্ড সার্ভে ট্রাইবুন্যালে একটি মোকদ্দমা দায়ের করে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। ল্যান্ড সার্ভে ট্রাইবুন্যাল সুনামগঞ্জ সঠিক তদন্তের মাধ্যমে ন্যায় বিচার করবেন এমনটাই  আশাবাদ ব্যক্ত করেন জীবিত উকিল আলী।###

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin