শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ তেলীগ্রাম বাজারে সংঘ-টিত ঘটনার ব্যাখ্যা দিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বুলবুল

ক্ষেতলালে পৃথক অভি/যানে সাজাপ্রা/প্ত দুই ওয়ারেন্টভুক্ত আ/সামি গ্রে/ফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১০৭ Time View

মো.দেলোয়ার হোসেন বাবু।।
জয়পুরহাটের ক্ষেতলাল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত দুই ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন:
মো. হেলাল, ৪৫ উপজেলার বড়তারা গ্রামের জামাত আলীর ছেলে। তিনি সিআর-১৫১৪/২৪ নম্বর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। আদালত তাকে ১ মাসের কারাদণ্ড ও ৭১ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছিলেন।
মো. আব্দুল সালাম, ৩৫ পৌর এলাকার খলিশাগাড়ী গ্রামের আব্দুস কুদ্দুসের ছেলে। তার বিরুদ্ধে জিআর-২১৭/২৪, সিআর-২৮৫/২৪ ও জিআর-৫০৬/১৬ নম্বর মামলার মোট তিনটি ওয়ারেন্ট রয়েছে। তিনি ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি।

থানা পুলিশ সূত্রে জানা যায়, জয়পুরহাট জেলা পুলিশ সুপারের নির্দেশনা এবং ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানার একটি চৌকস টিম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

এ বিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ মোক্তারুল আলম বলেন, গ্রেফতারকৃত দুই আসামির মধ্যে একজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপরজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আগামীকাল বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

তিনি আরও বলেন, অপরাধ দমন এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে ক্ষেতলাল থানা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin