শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :-
দেশে আবারও কিশোর গ্য-াং মা-দক স-ন্ত্রাসীদের কাছে ব্যবসায়ীসহ সাধারণ মানুষ জি-ম্মি রাজশাহীতে সাবেক মেয়রসহ আ.লীগের ১১ নেতাকর্মী গ্রে-ফতার হরিপুরে রাস্তা নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে মহেশপুরে শহীদ রফিকুল ইসলাম সবের ২৮তম শা-হাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মর-ণসভা ও প্র-তিবাদ সমাবেশ অনুষ্ঠিত ঘাটাইলে প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা সভাপতি হেলাল, সম্পাদক রাজু টিকটকে পরিচয় থেকে প্রেম: মালয়েশিয়া থেকে যশোরে এসে যুবককে বি-য়ে করলেন তরুণী গোপালগঞ্জে ৩ এমপির কৃতকর্মেই তাদের বাড়িতে হা-মলার ঘটনা ঘটেছে- বিএনপি নেতা মেজর অহিদুল হক মোল্লা আশুলিয়ার জামগড়ায় ১২ মাস জ-লাবদ্ধতা, চরম দু-র্ভোগে শিক্ষার্থী-শ্রমিকসহ এলাকাবাসী মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনু-ষ্ঠিত ভ্রাতৃত্ববোধ অটুট রাখার আ-হ্বানে চট্টগ্রামে ‘উজ্জীবন’-এর পুনর্মিলনী

রাজশাহীতে সাবেক মেয়রসহ আ.লীগের ১১ নেতাকর্মী গ্রে-ফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ২৬ Time View

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী মহানগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে দায়ের করা মামলায় এজাহারভুক্ত ১১ আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

শুক্রবার (২৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরএমপি জানায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে মহানগরীর বিভিন্ন এলাকায় গোয়েন্দা পুলিশ (ডিবি), স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) ও বিভিন্ন থানা পুলিশের একাধিক দল পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।সংবাদ সাবস্ক্রিপশন

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. মাসুদ (৫৭), মুছা আহমদ খান মন্টু (৪০), আলহাজ মো. রেজাউল ইসলাম (৬৬), সোবাহান ওরফে শুভ (৩০), মো. মাসাদুল ইসলাম স্বপন (৫০), মো. ইকবাল হোসেন (৫২), মোহাম্মদ শহিদুজ্জামান (৫৫), মোহাম্মদ রুবেল শেখ (৩৮), মোহাম্মদ তারিফুর রহমান তোর (৩৮), ইদ্রিস আলম (৪২) ও মো. সাব্বির শেখ ওরফে জাহাঙ্গীর (৩৪)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. মাসুদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক রাজশাহী জেলা সড়ক পরিবহন সভাপতি, মুছা আহমদ খান মন্টু নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের একান্ত সহকারী ও সক্রিয় কর্মী। ইকবাল হোসেন মোহনপুর থানা যুবলীগের সভাপতি এবং শহিদুজ্জামান মোহনপুর থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কেশরহাট পৌরসভার সাবেক মেয়র। এছাড়া ইদ্রিস আলম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি বলে জানিয়েছে পুলিশ।

আরএমপি জানায়, গত ২৬ নভেম্বর সকালে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন লক্ষ্মীপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিল বের করা হয়। এ ঘটনায় রাজপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। মামলার নম্বর ৪৫, তারিখ ২৬ নভেম্বর ২০২৬। মামলায় সন্ত্রাসবিরোধী আইনের ৬(২), ১০, ১১, ১২, ১৩ ও ২০ ধারায় তাদের আসামি করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আরএমপি।

মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin