রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দা/ফন সম্পন্ন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১৯ Time View

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।

খুলনার পাইকগাছার রাড়ুলী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আবুল কালাম আজাদ(৮২) আর নাই। তিনি ৯ জুন মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বাঁকা ভবানিপুরস্থ নিজ বাসভবনে হৃদ রোগে আক্রান্ত অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে প্রবীণ এ সাবেক জনপ্রতিনিধির মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ……. রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ কন্যা ও ৩ পুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিকালে বাঁকা শহীদ কামরুল মাধ্যমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে মরহুম আবুল কালাম আজাদ কে শেষ শ্রদ্ধা জানান। একই মাঠে জানাযা শেষে নিজ বসতবাড়িতে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। মুক্তিযোদ্ধা, বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মেম্বর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জানাযায় অংশ নেন।
উল্লেখ্য আবুল কালাম আজাদ উপজেলার রাড়ুলী ইউনিয়ন পরিষদের ৬ বার চেয়ারম্যান ছিলেন। ৫ আগস্ট পরবর্তী তিনি চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি নেন। এছাড়া তিনি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, রাড়ুলী আরকেবিকে হরিশ্চন্দ্র ইনস্টিটিউট এর সাবেক অধ্যক্ষ, বাঁকা শহীদ কামরুল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন এর উপজেলা সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ছিলেন।
তিনি একজন সফল জনপ্রতিনিধির পাশাপাশি একজন গর্বিত পিতা ছিলেন। মরহুমের সন্তানরা অনেকেই বাংলাদেশ পুলিশ ও শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় উচ্চ পর্যায়ে কর্মরত রয়েছেন। মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin