বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :-
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিমার্ণ কাজে কর্মকর্তাদের অনি-য়ম ও দু-র্নীতি মোহনপুরে দুটি ইট ভাটার কার্যক্রম বন্ধ এবং একটিকে ৪ লাখ টাকা জ-রিমানা তানোরে পুকুরে বি-ষ দিয়ে মাছ নি-ধন রাজশাহী নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক উপাদান সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আ-হ্বান সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রা-ণনাশের হু-মকি, নিরব বা-হিনীর বিরুদ্ধে চাঁ-দাবাজি ও অ-স্ত্রবাজির অভিযোগ পঞ্চগড়ের খুদে নায়েল যা-চ্ছে মালয়েশিয়ায়, ইংলিশ অলিম্পিয়াডে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) কর্তৃক পঞ্চগড় সীমান্তে ভারতীয় গরু আ-টক নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত স্বামীকে বাচাঁতে কিডনি দিলেন স্ত্রী- বিরল ভালবাসার উদাহরন BD online new shop নামে একটি প্রতা-রক চক্র দেশজুড়ে লক্ষ লক্ষ টাকা হা-তিয়ে নেয়ার অভি-যোগ

নিজ উদ্যোগে সড়ক সংস্কার করলেন কুর্শা ইউপি’র সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাজ্জাজ ইসলাম লালমিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১৮৬ Time View

খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ

রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাজ্জাজ ইসলাম (লালমিয়া) জনগণের সুবিধার্থে নিজ উদ্যোগে সড়ক সংস্কারের করেছেন। আজ সোমবার (৮ জুন) বিকেলে উপজেলা চত্বরের পাশে অনজিরুননেছা কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের সামনের খানাখন্দে ভরা সড়কটি সংস্কারে এগিয়ে আসেন তিনি। দীর্ঘদিন ধরে ছোট-বড় গর্তে বেহাল হয়ে থাকা এই বাইপাস সড়কে রাবিশ (ইটের খোয়া ও বালু) বিছিয়ে দেন এই তরুণ সমাজসেবক। এতে করে তারাগঞ্জ বাজারগামী হাজারো সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই লাঘব হয়েছে।

সরেজমিনে দেখা যায়, সড়কটির ওই অংশের বেহাল দশার কারণে প্রতিদিন এই পথ দিয়ে যাতায়াতকারী পথচারী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হতো। সামান্য বৃষ্টিতেই গর্তগুলোতে পানি জমে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতো। আজ বিকেলে লালমিয়া নিজেই উপস্থিত থেকে শ্রমিকদের সাথে হাত লাগিয়ে সড়কের গর্তগুলো রাবিশ দিয়ে ভরাট করেন।

লাল মিয়ার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা সন্তোষ প্রকাশ করেছেন। সড়ক দিয়ে যাতায়াতকারী জুলফিকার আলম বলেন, “এই রাস্তাটার কারণে আমাদের বাজারে যাতায়াত করতে খুব কষ্ট হতো। চেয়ারম্যান নির্বাচন তো আরও পরে, কিন্তু লালমিয়া ভাই ভোটের আগেই যেভাবে সাধারণ মানুষের কষ্টের কথা চিন্তা করে রাস্তাটা চলাচলের যোগ্য করে দিলেন, তা সত্যিই প্রশংসনীয়।”

রাজনৈতিক মহলে লালমিয়ার একটি বড় শক্তি ও অনুপ্রেরণার উৎস তার পরিবার। তার পিতা আব্দুর রশিদ কুর্শা ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য। বাবাকেই নিজের রাজনৈতিক গুরু মেনে এবং তার দেখানো আদর্শ ও দিকনির্দেশনা অনুসরণ করে লালমিয়া এবারই প্রথমবার চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছেন। পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য ও বাবার দীর্ঘদিনের অভিজ্ঞতা আগামী নির্বাচনে তার জন্য একটি বাড়তি সুবিধা হিসেবে কাজ করবে বলে মনে করছেন অনেকেই।

এ বিষয়ে জানতে চাইলে হাজ্জাজ ইসলাম (লাল মিয়া) বলেন, “আমাদের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নে এখনো অনেক নাগরিক সমস্যা রয়েছে। নির্বাচিত জনপ্রতিনিধিরা যদি আন্তরিকভাবে কাজ করেন, তবে এসব সমস্যা দূর করা অনেকাংশেই সম্ভব। বাবার রাজনৈতিক দূরদর্শিতা ও মানুষের সেবা করার মানসিকতা আমাকে সবসময় জনকল্যাণমূলক কাজে উদ্বুদ্ধ করে। আমি মূলত এলাকার তরুণ সমাজ বা ‘ইয়ুথ’দের সাথে নিয়ে একটি আধুনিক ও উন্নত ইউনিয়ন গড়তে চাই।”

তিনি আরও জানান, তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের প্রকৃত ও দীর্ঘমেয়াদী সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর স্থায়ী সমাধান করাই তার মূল লক্ষ্য। তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, মাদকমুক্ত সমাজ গঠন এবং গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন নিশ্চিত করতে তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin