রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

ঝালকাঠিতে অফিস ও আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৩০ Time View

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধি

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) উদ্যোগে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের অফিস ও আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে আয়োজিত প্রশিক্ষণ শেষে প্রশিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো.কাওছার হোসেন। এর আগে গত ০৭ জুন রবিবার সকাল ১০টায় এনআইএলজির আয়োজনে জেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারীদের জন্য তিন দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো.মমিন উদ্দিন। এতে জেলার ৩২টি ইউনিয়নে কর্মরত ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরবৃন্দ অংশগ্রহণ করেন। এতে প্রশিক্ষক হিসেবে যোগ দেন স্থানীয় সরকার ইনস্টিটিউটের উপপরিচালক মোহাস্মদ মঈনুল হোসেন।তিনদিনের প্রশিক্ষণ কোর্সের বিভিন্ন সেশেন পরিচালনা করেন জেলা প্রশাসক মো.মমিন উদ্দিন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক মো: কাওছার হোসেন,মো:তৌহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা.মো.হুমায়ন কবির, জেলা পরিষদের প্রধান নির্বাহী ইমরান শাহরিয়ার, এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী সুপিল কর্মকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো.আব্দুল্লাহ আল মামুন, ডিস্ট্রিক একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার মো.জাহিদুর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin