বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

গোদাগাড়ী সরকারী স্কুল এন্ড কলেজের শিক্ষক ওয়ালিদ হোসেন আর নেই। শিক্ষা পরিবারে শোকের ছাঁয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১৫০ Time View

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহী গোদাগাড়ী পৌরসভার কুঠিপাড়া মহাল্লা নিবাসী মৃত আইনূদ্দীন মাওলানার ছেলে গোদাগাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের (গোদাগাড়ী হাইস্কুলের) প্রাক্তন শিক্ষক মোহা: ওয়ালিদ হোসেন রবিবার রাত ১২ টা ১৫ মিনিটের সময় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি মৃত্যুকালে স্ত্রী, এক কন্যা, দুই পুত্র সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। একই প্রতিষ্ঠানে বড় ছেলে মোঃ ফিরোজ হোসেন শিক্ষকতা করে বর্তমানে অবসরে রয়েছেন। আরেক ছেলে মোঃ ডালিম ফার্মাসিউটিক্যাল সেক্টরে উচ্চ পদে কর্মরত। মেয়ে মোসাঃ গোলাপী খাতুনের ভারতে বিয়ে হওয়ায় দীর্দদিন থেকে সেখানে বসবাস করছেন।

আমারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি পাশাপাশি মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করছি পরিবারকে শোক কাটিয়ে ওঠার শক্তি ও সামর্থ্য প্রদানের জন্য।

উল্লেখ্য মরহুম ওয়ালিদ একজন স্বনামধন্য, আদর্শ শিক্ষক ছিলেন। জনহিতৈষী এবং অতিশয় সামাজিক মর্যাদা সম্পন্ন ব্যক্তি ছিলেন। এ শিক্ষাগুরুর নিকট থেকে শিক্ষা গ্রহনকরে দেশের সর্বচ্চ পদ সচীব, সহকারী সচিব, উপজেলা নির্বাহী অফিসার, এসিল্যান্ড, এসপি, পুলিশ কমিশনারসহ বিভিন্ন দপ্তরের চেয়ারম্যান, পরিচালক, নাসার বিজ্ঞানী, চিকিৎসক, প্রকৌশলী, এমপি, মন্ত্রী, মেয়র, কাউন্সলর, পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন দপ্তরের কর্মকতা, কর্মচারী, বিভিন্ন দেশে উচ্চপদস্থ পদে কর্মরত আছেন।

আমেরিকা প্রবাসী মোঃ শফিকুল ইসলাম বলেন, স্যারের মৃত্যুতে আমি মর্মহত। স্যার খুব ভাল মানুষ ছিলেন। মহান আল্লাহ তায়ালা যেন মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি পাশাপাশি মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করছি পরিবারকে শোক কাটিয়ে ওঠার শক্তি ও সামর্থ্য প্রদানের জন্য। একই মন্তব্য প্রদান করেন আমোরিকা প্রবাসী মুকলেসুর রহমান মুকুল, অষ্টোলিয়া প্রবাসী শাহাজামাল সাজু, শিক্ষা বিভগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকরী হোসেন আলী। বাংলদেশ শিক্ষক সমিতির গোদাগাড়ী শাখার সাধারণ সম্পাদক, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী বলেন, স্যারের শিক্ষার্থী হিসেবে আমি বলবো খুব ভাল মানুষ। খুবভাল করে ক্লাসে পাঠদকন করাতেন। বুঝিয়ে দিতেন, বাড়ীতে পড়া লাগতো না। এ শিক্ষাগুরুকে হারিয়ে শিক্ষা পরিবার আজ গভীরভাবে মর্মহত। মহান আল্লাহ তায়ালা যেন মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন আমিন। একই মন্তব্য করেন গোদাগাড়ী সরকারি স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক, আসরাফুজ্জামান
মাসুম, সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম, গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবদুর রশিদ,
জানাজা এবং দাফন ৭/৬/২০২৬ খ্রি. রবিবার সকাল ১১.০০ ঘটিকার সময় ডাইংপাড়া ফাজিলপুর গোরস্থানে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

মোঃ হায়দার আলী
রাজশাহী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin