বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

গভীর রাতেও সীমান্তে স/তর্ক ৫৫ বিজিবি হবিগঞ্জ সীমান্তে পুশ-ইন ঠেকাতে মাইকিং, উঠান বৈঠক ও ড্রোন নজরদারি

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১১০ Time View

হবিগঞ্জ প্রতিনিধি।।
ভারত থেকে জোরপূর্বক পুশ-ইনের আশঙ্কা বাড়ায় হবিগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন। সীমান্তজুড়ে জোরদার করা হয়েছে টহল, গোয়েন্দা নজরদারি ও জনসচেতনতামূলক কার্যক্রম। গভীর রাতেও সীমান্ত এলাকায় মাইকিং করে স্থানীয়দের সতর্ক করছে বিজিবি সদস্যরা।
৫৫ বিজিবি সূত্র জানায়, হবিগঞ্জ জেলার ১০৩ দশমিক ২ কিলোমিটার সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছে ব্যাটালিয়নের ১৬টি বিওপি। প্রতিটি বিওপি থেকে ২৪ ঘণ্টা টহল পরিচালনার পাশাপাশি সন্দেহজনক চলাচলের ওপর বাড়ানো হয়েছে নজরদারি। এখন পর্যন্ত হবিগঞ্জ সীমান্ত দিয়ে কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে বিজিবি।
শনিবার দিবাগত গভীর রাতে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় সতর্কতামূলক মাইকিং চালানো হয়। পাশাপাশি উঠান বৈঠকের মাধ্যমে স্থানীয় জনগণকে পুশ-ইন বিষয়ে সচেতন করা হচ্ছে। সন্দেহজনক ব্যক্তির উপস্থিতি বা চলাচল সম্পর্কে দ্রুত তথ্য দিতে স্থানীয়দের আহ্বান জানানো হয়েছে। এ কার্যক্রমে গ্রাম পুলিশ ও আনসার-ভিডিপি সদস্যদেরও সম্পৃক্ত করা হয়েছে।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, বর্তমান পরিস্থিতিতে সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে। প্রতিটি বিওপিতে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। রাত্রিকালীন নিরাপত্তা নিশ্চিত করতে থার্মাল ও ইনফ্রারেড ড্রোন ব্যবহার করা হচ্ছে। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।
সীমান্ত এলাকার বাসিন্দারাও বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। চুনারুঘাট উপজেলার গুইবিল এলাকার ভ্যানচালক মজনু মিয়া বলেন, রাতে বিজিবির মাইকিংয়ে তারা আরও সতর্ক হয়েছেন এবং নিরাপদ বোধ করছেন। মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকার চা বাগান কর্মী মোহন লাল বলেন, উঠান বৈঠকে বিজিবি সদস্যরা কীভাবে সন্দেহজনক ব্যক্তি শনাক্ত করতে হয় তা বুঝিয়ে দিচ্ছেন, ফলে স্থানীয়দের মধ্যেও সচেতনতা বেড়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে নিয়মিত সচেতনতামূলক সভা, প্রচার ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin