রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা সম্মেলন ‎পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা ‎পাইকগাছায় ১৫১টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা; চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বি-তরণ মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়

সুজানগরে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৩২২ Time View

সুজানগর(পাবনা)প্রতিনিধি : খন্দকার আমিরুল ইসলামকে সভাপতি এবং এস এম সোহাগ হোসেনকে সাধারণ সম্পাদক করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ পাবনার সুজানগর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে গত ০২ জুন মঙ্গলবার এ তথ্য জানানো হয়। পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ ও সাধারণ সম্পাদক মীর রাব্বিউল ইসলাম সীমান্ত স্বাক্ষরিত এ কমিটিতে খন্দকার আমিরুল ইসলাম সভাপতি, এস এম সোহাগ হোসেন সাধারণ সম্পাদক ছাড়াও নতুন এ কমিটিতে মিলন খঁান ও তাফসিরুল হক বঁাধনকে সহ সভাপতি এবং সরদার ইমরান হোসেনকে যুগ্ন সাধারণ সম্পাদক করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে জমা দেয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। এদিকে নতুন ঘোষিত কমিটিকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যাম ফেসবুকে শেয়ার করছেন স্থানীয় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। অপরদিকে নিজ সংগঠনের প্রতি অভিমান ও হতাশা ব্যক্ত করে স্থানীয় ছাত্রদল নেতাকর্মী তাদের নিজ নিজ ফেসবুক আইডিতে লিখে শেয়ার করেন সুজানগর উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কমিটি হয়! আর দীর্ঘ ১২ বছরে ছাত্রদলের নতুন কমিটি আসে না।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin