রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :-
বানারীপাড়ায় কার্যক্রম নি-ষিদ্ধ ৪০ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মা/মলা – গ্রেফতার ১ জন ফুলবাড়ী উপজেলা খাদ্যগুদামে ধান দিচ্ছে সিন্ডিকেট চ/ক্র গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক

সুজানগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজ ছাত্রীর অবস্থান,প্রেমিক পলা/তক

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৩৪ Time View

সুজানগর(পাবনা)প্রতিনিধি : পাবনার সুজানগরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে সাত দিন ধরে অবস্থান করছেন এক কলেজ ছাত্রী । শনিবার (৬ জুন ) এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলার মানিকহাট ইউনিয়নের উলাট মোল্লাপাড়া গ্রামে ভুক্তভোগী ওই কলেজ শিক্ষার্থী তরুণীকে অবস্থান করতে দেখা যায়।প্রেমিক তাহজিদ হোসাইন বিপ্লব মোল্লা উপজেলার মানিকহাট ইউনিয়নের উলাট মোল্লাপাড়ার শফি মোল্লার ছেলে।সরেজমিন গিয়ে দেখা যায়, প্রেমিক তাহজিদ হোসাইন বিপ্লব মোল্লার বসতঘরে গত সাত দিন ধরে অবস্থান করছেন ওই প্রেমিকা। ছেলের বাবা শফি মোল্লা মালয়েশিয়া প্রবাসী।তবে ঘটনার পর অভিযুক্ত প্রেমিক তাহজিদ হোসাইন বিপ্লব মোল্লা তার প্রেমিকার বাড়িতে অবস্থান দেখে গা ঢাকা দিয়ে পলাতক রয়েছেন বলে জানা গেছে। প্রেমিক তাহজিদ হোসাইন বিপ্লব মোল্লা পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের এবং প্রেমিকা সুজানগর উপজেলার বোনকোলা কলেজের শিক্ষার্থী।এর আগে গত রোববার থেকে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেন ওই তরুণী। তিনি জানান, প্রায় দুই বছর আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।ভুক্তভোগী এই তরুণীর অভিযোগ, প্রেমিক তাহজিদ হোসাইন বিপ্লব মোল্লা বিয়ের আশ্বাস দেখিয়ে দীর্ঘদিন ধরে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন।তারা একসঙ্গে ঘুরতে যান এবং বিভিন্ন এলাকায় একসঙ্গে ঘুরে বেড়ানো এবং সময় কাটানোর ছবিসহ প্রয়োজনীয় সকল প্রমাণ রয়েছে ।তিনি আরও বলেন, এখন বিপ্লব আমাকে বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছে।এতে আমি চরম বিপর্যয়ের মধ্যে পড়েছি। আমার সম্মান রক্ষার জন্য তার সঙ্গে বিয়ে ছাড়া আর কোনো পথ নেই। প্রেমিক বিপ্লব বিয়ে না করলে আত্মঘাতি হবেন বলেও জানান ওই কলেজছাত্রী।এ ঘটনায় ওই তরুণীর পিতা মনিরুল ইসলাম থানায় লিখিত অভিযোগ করেছেন।তিনি বলেন, আমার মেয়েকে বিয়ের আশ্বাস দেখিয়ে সর্বনাশ করেছে। এখন বিয়ে না করে পালিয়ে বেড়াচ্ছে । আমি এর সুষ্ঠু বিচার চাই।এ ব্যাপারে স্থানীয় সমাজ সেবক সান্টু মোল্লা জানান, ছেলে এবং মেয়ে দুইজনই আমাদের একই গ্রামের। তাদের বিষয়টি জানার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং উভয় পরিবার ও তাদের আত্মীয়-স্বজনের সঙ্গে মীমাংসা বৈঠকের মাধ্যমে উভয়পক্ষের সম্মতিতে এক সপ্তাহের মধ্যে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত হলেও বর্তমানে জানতে পারছি ছেলে পলাতক রয়েছে। ছেলেটির মা বিউটি খাতুন তার বাড়িতে মেয়েটি এক সপ্তাহ ধরে বিয়ের দাবিতে অবস্থান করার বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, তার ছেলে পলাতক থাকায় বাড়িতে অবস্থান করা মেয়েটিকে বাধ্য হয়ে খাবার এবং ঘরে থাকার ব্যবস্থা করছেন ।এছাড়া মেয়েটির পরিবারের সাথে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধ রয়েছে বলেও জানান তিনি।অভিযুক্ত প্রেমিক তাহজিদ হোসাইন বিপ্লব পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক থাকায় তার পরিবারের সদস্যরা বিষয়টি এড়িয়ে চলছেন বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উভয় পক্ষের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা চালাচ্ছেন।বর্তমানে ঘটনাটি পুরো এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।ভুক্তভোগী কলেজ ছাত্রী দ্রুত ন্যায়বিচার ও নিজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।অন্যদিকে, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কার্যকর ভূমিকার দিকে তাকিয়ে রয়েছে এলাকাবাসী।এ বিষয়ে পাবনা সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) সাদিক আহমেদ জানান, ভুক্তভোগী তরুণীর পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। সুতরাং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সুজানগর(পাবনা)প্রতিনিধি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin