শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :-
পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ তেলীগ্রাম বাজারে সংঘ-টিত ঘটনার ব্যাখ্যা দিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বুলবুল

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সুজনগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১১৯ Time View

এম এ আলিম রিপন,সুজনগর : বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সুজানগরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল পাঁচটায় সুজানগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে হলরুমে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল সুজানগর উপজেলা শাখার উদ্যোগে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল সুজানগর উপজেলা শাখার আহ্বায়ক প্রভাষক জাহাঙ্গীর হোসেন লিটনের সভাপতিত্বে এবং সুজানগর পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দল সুজানগর উপজেলা শাখার সদস্য সচিব আব্দুল্লাহ আল আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সুজানগর পৌর বিএনপি’র সভাপতি ও সাবেক পৌর মেয়র কামরুল হুদা কামাল বিশ্বাস, উপজেলা বিএনপি নেতা আহমেদ আলী প্রামানিক লাটু ও পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল বাতেন। প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল পাবনা জেলা শাখার আহবায়ক নজরুল ইসলাম। অনুষ্ঠানে ছাত্রনেতা আরিফ হোসেন,আসাদুজ্জামান আসাদ সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন,শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদের এক উজ্জ্বল প্রতীক। দেশের প্রতি তার অবদান ও আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে হলে তাঁর আদর্শকে দলের নেতাকর্মীদের ধারণ ও চর্চা করতে হবে উল্লেখ করে
তারা আরও বলেন, “জিয়াউর রহমানের আদর্শ ও জনকল্যাণমূলক দর্শন আমাদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। তার কর্মময় জীবন ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তার স্বপ্নের সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার আদর্শ বাস্তবায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin