শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :-
এসআরবি’র যৌথ অ-ভিযানে উল্লাপাড়ার অ-পহরণ মামলার প্রধান আ-সামি গ্রেফতার ও ভি-কটিম উদ্ধার আজ ঐতিহাসিক কা-মান্না দিবস পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন সোনালী চেলা নদীর আন্তর্জাতিক সীমানা নি-র্ধারণ, খুশি বারকি ও বালু শ্রমিকরা তারাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আ-লোচনা সভা মুকসুদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ -২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলো-চনা সভা দিনে কী-টনাশক রাতে মা-দক বিক্রি করে সাব্বির-ই-য়াবা ও গাঁ-জাসহ পুলিশের হাতে আট-ক চারঘাটে জাতীয় প্রাণিস-ম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য ব্যালি ও আলোচনা সভা মধুপুরে EARN প্রকল্পের অ-বহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০জন যুবক-যুব নারী ঘাটাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ এর উদ্বোধন,বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দিনাজপুরে শিশুদের স্কুল ও থেরাপি সেন্টারের উদ্বোধন

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৮৭ Time View

দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপ্যাল ডাঃ মোঃ সাদেক আলী বলেছেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য অত্যাধুনিক, বিজ্ঞান সম্মত ও পরিবেশ বান্ধব স্কুল ও থেরাপি সেন্টারের যাত্রা শুরু হলো সাইনিং লাইফ এর কার্র্যক্রম উদ্বোধনের মাধ্যমে। উত্তরবঙ্গে এ ধরনের মান সম্মত থেরাপি সেন্টার না থাকার কারণে অনেক অভিভাবক তাদের সন্তানদের ঢাকা বা বিদেশে পাঠাতো। বিশেষ করে অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সুস্থ জীবন যাপনের মাধ্যমে এই থেরাপি সেন্টার বিশেষ অবদান রাখবে। এখানে যে বিশেষজ্ঞ চিকিৎসক ও দক্ষ থেরাপি বিশেষজ্ঞদের সহযোগিতায় এই থেরাপি সেন্টার একদিন বাংলাদেশের মধ্যে একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে বলে আমার বিশ্বাস।
৬ জুন শনিবার বিএনএসবি চক্ষু হসপিটাল রোড সংলগ্ন ৩ তলা বিশিষ্ট ভবনে ব্রেইন ফাউন্ডেশন এর পরিচালনায় এই প্রথম সাইনিং লাইফ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুল ও থেরাপি সেন্টার এর চলমান কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
ব্রেইন ফাউন্ডেশন দিনাজপুরের সভাপতি অধ্যাপক ডাঃ সারওয়ার মোর্শেদ আলমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম জুয়েল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রেইন ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডাঃ শফিকুর রহমান তরুণ, কেন্দ্রীয় কমিটির কোষাধক্ষ্য হাফিজুর রহমান জেমি।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তি যোদ্ধা কমান্ডার মোকশেদ আলী মঙ্গোলীয়া, ক্যান্সার রিসার্চ সেন্টার দিনাজপুরের সভাপতি ডাঃ মোঃ হাফিজুল ইসলাম, ডাঃ মহিবুর হোসেন নিরব, ডাঃ মাস্তুরা বেগম, ডাঃ মোঃ জিয়ায়ুল হক, সহকারী অধ্যাপক ডাঃ কাওমী, ডাঃ রইছ উদ্দিন আহম্মেদ। এছাড়া আকুপেশন্যাল থেরাপি (ওটি) মোঃ শামিম রহমান নাজু , স্পিস থেরাপি মোঃ রাহাত, মুক্তিযোদ্ধা আনোয়ার চৌধুরী।
মোঃ আদনান জুলফিকার ও মোঃ হাসিনুজ্জামানের সার্বিক তত্বাবধানে উপস্থিত রোগীদের অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন হাবিপ্রবি‘র প্রফেসর ড. সফিকুজ্জামান ও রুমানা আরাফাত। #####

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin