রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

কুড়িগ্রামের রাজারহাটে গ্রামীন অবকাঠামাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৪৫ Time View

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আওতায় চলতি অর্থবছর প্রথম-দ্বিতীয় পর্যায়ে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণে টিআর (টেস্ট রিলিফ) কাজের বিনিময়ে টাকা (কাবিটা) ও কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির আওতায় গ্রামীণ অবকাঠামো প্রকল্পের মাধ্যমে বিভিন্ন রাস্তাঘাট, মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন বাস্তবায়ন হয়েছে|
সম্প্রতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বিশেষ অ্যাকশনপ্ল্যান ও ব্যাপক-কর্মসূচী বাস্তবায়নে দেশের সামগ্রিক মফ¯^ল এলাকার পরিবর্তনের লক্ষ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আওতায় ইউনিয়ন পরিষদের মাধ্যমে টিআর, কাবিটা ও কাবিখা প্রকল্প বাস্তবায়ন চলছে|

জানা গেছে, রাজারহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আওতায় প্রথম-দ্বিতীয় পর্যায়ে টিআর প্রকল্পের আওতায় ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবত্তর দামছড়া জামে মসজিদ সংস্কার, পশ্চিম দেবত্তর চায়না বাজার ওয়াক্তিয়া মসজিদ সংস্কার, খিতাবখা পাকার মাথা জামে মসজিদ সংস্কার, সিংগারডাবরীহাট শিশু নিকেতন স্কুল সংস্কার, ছিনাই ইউনিয়নের পূর্বদেবত্তর বাবুলের বাড়ি সংলগ্ন জামে মসজিদের পিলার নির্মাণ, দেবালয় জগদিসের বাড়ির সিসি রাস্তার মাথা হইতে রবিনের বাড়ি পর্যন্ত রাস্তা সিসি করণ, বানেশ্বর মৌজার পুতুলের বাড়ির সামনে রাস্তার ইউড্রেন নির্মাণ, রাজারহাট ইউনিয়নের রাজারহাট আদর্শ মহিলা ডিগ্রী কলেজের শ্রেণি কক্ষ নির্মাণ, নাফাডাঙ্গা জামে মসজিদের কেসি গেট নির্মাণ, কিশামত পুনকর পূর্বপাড়া দুর্গামন্দির মেরামত, রাজারহাট ব্যাপারীপাড়া জামে মসজিদের অসমাপ্ত কাজ সমাপ্ত করণ, চাকিরপশার ইউনিয়নের ফুলখার চাকলা সার্বজনীন মন্দির সংস্কার, নীলেরকুটি কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণ, ঠাটারীপাড়া জামে মসজিদের উন্নয়ন, কানুরাম সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার উন্নয়ন, বিদ্যানন্দ ইউনিয়নের মন্দির দূর্লভকুটি গওছুল আজম নুরানী ও হাফেজিয়া মাদরাসার ঘর মেরামত, মন্দির পূর্ব মনশ্বর জামে মসজিদ সংস্কার| কাবিটা প্রকল্পের আওতায় ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সুলতান বাহাদুর হামিদের পুকুর পাড় হইতে বক্তার সাহেবের বাড়ি পর্যন্ত রাস্তা সিসি করণ, খিতাবখা কাদেরের তেপতি হইতে ছলিম বাজার পর্যন্ত রাস্তা সিসি করণ, খালিশা নাখেন্দা কুড়িপাড়ার কনকের দোকান হইতে শুরু করিয়া জিতেনের বাড়ি গামী রাস্তা সোলিং করণ, ছিনাই ইউনিয়নের মীরেরবাড়ি বেলাল মন্ডলের বাড়ি হইতে মোস্তাক খন্দকারের বাড়ির সামন পর্যন্ত রাস্তা সোলিং করণ, মহিধর খন্ডক্ষেত্র পনের বাড়ির তেপতি আনছারের দোকান হইতে যবিরুদ্দিন মিস্ত্রির বাড়ি পর্যন্ত রাস্তা সোলিং করণ, কাশেম ডাক্তারের বাড়ির তেপতি হইতে আসমোতের বাড়িগামী রাস্তা সোলিং করণ ও সংস্কার, রাজারহাট ইউনিয়নের জান্নাতুল বাকী কবরস্থান হতে মাহফুজার বাড়ির পিছন পর্যন্ত রাস্তা সিসি করণ, কিশামত পুনকর পাকা রাস্তা হতে আশরাফ মে¤^ারের বাড়ি পর্যন্ত রাস্তা সিসি করণ, সদাগড় পাকা রাস্তা ছাইতনের তল হতে জহুরুলের বাড়িগামী রাস্তা সিসি করণ ও সংস্কার, চাকিরপশার ইউনিয়নের মরহম ফজলুল হক মাষ্টারের বাড়ী সংলগ্ন রাস্তা হইতে আব্দুছ ছালামের বাড়ীগামী রাস্তা সোলিং করণ, ফুলখার চাকলা হইতে নাককাটিগামী পাকা রাস্তা হইতে সাকোয়া জামে মসজিদ গামী রাস্তা সোলিং করণ, চাকিরপশার ইউনিয়নের সাকোয়া সুরেশের বাড়ির তেপতি হইতে শিমুল বাগিচা স্কুলগামী পরবাসের বাড়িগামী রাস্তা সোলিং করণ ও সংস্কার, বিদ্যানন্দ ইউনিয়নের মন্দির রফিকুলের বাড়ি সামন হইতে শুরু করে আবুল হোসেনের বাড়িগামী রাস্তা সিসি ঢালাই করণ, মন্দির ছয়ফুলের জমির সিসি ঢালাইয়ের মাথা হইতে, উমরমজিদ ইউনিয়নের কসাই পাড়া সোলিং রাস্তার মাথা রুহুল আমিনের বাড়ির সামন হতে মিজানুরের দোকান পর্যন্ত রাস্তা সোলিং করণ, আখের বকসীর বাড়ির পাকার মাথা হতে ইউনুস হাজির বাড়ি গামী রাস্তা সোলিং করণ ও সংস্কার, নাজিমখান ইউনিয়নের রতিরাম পাঠানপাড়া ফুলমিয়া ইঞ্জিনিয়ারের বাড়ি সংলগ্ন পাকা রাস্তা হয়ে বাছড়াগামী সংস্কার| কাবিখা প্রকল্পের আওতায় ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখা মোহাম্মদ তেলীর বাড়ি হইতে ক্যানেল পর্যন্ত রাস্তা সংস্কার, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের গোবধা সমশের আলীর বাড়ি হতে খোতেজা, ছিনাই ইউনিয়নের কালুয়া মাদ্রাসার সামনের হেরিং এর শেষ মাথা ছাত্তারের বাড়ি হইতে মেখলী গামী করিবুল্লার বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার, রাজারহাট ইউনিয়নের রাজারহাট কারিগরি বাণিজ্যিক কলেজের মাঠ ভরাট, কেন্দ্রা রাজারহাট হতে কুড়িগ্রাম রোডের বটতলা ফলুল হকের বাড়ি হতে আমিনের তেপতি পর্যন্ত রাস্তা সংস্কার, চাকিরপশার ইউনিয়নের চাকিরপশার ইসলামিয়া দাখিল মাদ্রাসার মাঠ ভরাট করণ, খুলিয়াতারী কবরস্থানের খাল ভরাট করণ, চাকিরপশার বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের মাঠ সংস্কার, বিদ্যানন্দ ইউনিয়নের বিদ্যানন্দ ইউনিয়নের রতি বারিক মাষ্টারের পুকুর পাড় হইতে বক্করের বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কার, মানাবড়ি হাছেনের বাড়ি হইতে শুরু করিয়া নাজিমখান গামী পাকা রাস্তার মাথা পর্যন্ত রাস্তা সংস্কার, উমরমজিদ ইউনিয়নের নৃপেন বাবুর পুকুর পাড় হতে দানানগর গামী রাস্তা সংস্কার, নাজিমখান ইউনিয়নের সোমনারায়ন ধামাটারী গ্রামের ছালামের বাড়ি হতে ফজুর বাড়ি হয়ে রফিকুলের বাড়িগামী রাস্তা সংস্কারের মাধ্যমে ইউনিয়নের গ্রামীণ অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন স্কুল-কলেজ-মাদরাসা-মসজিদ-মন্দির সেবামূলক প্রতিষ্ঠান ও রাস্তাঘাট শতভাগ বাস্তবায়নের ফলে চরাঞ্চল ও মফ¯^ল অঞ্চলের মানুষ ব্যাপক সন্তুষ্ট| প্রকল্পগুলোতে পরিলক্ষিত হয় যে, প্রকল্পে সাইনবোর্ড ও তার নিয়মাবলী পাওয়া গেছে|

ঘড়িয়ালডাঙ্গা, ছিনাই ও রাজারহাট ইউনিয়নের বাসিন্দা সাহাব উদ্দিন, আঃ জলিল মোল্লা, বাবলু মিয়া, ˆসয়দ আলী, খাইরুল আলম, মাজেদুল হক, জহির উদ্দিন খান বলেন, টিআর, কাবিটা, কাবিখা প্রকল্পে গ্রামীন রাস্তাঘাট ও বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন বাস্তবায়ন চলছে| চেয়ারম্যান ও ইউপি সদস্যরা গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ¯^চ্ছতার সঙ্গে কাজ করায় এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে|

চাকিরপশার ও বিদ্যানন্দ ইউনিয়নের বাসিন্দা হেলাল উদ্দিন, নজরুল ইসলাম, দানু মিয়া, হামিদ উদ্দিন, খলিলুর রহমান, আয়নাল হোসেন, আবীর উদ্দিন, নুর আলম বলেন, কাবিটা, কাবিখা টিআর ও প্রকল্পে গ্রামীন রাস্তাঘাট ও বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন বাস্তবায়ন চলছে| চেয়ারম্যান মে¤^ার’রা নির্বাচনের সময় যে প্রত্যয় ব্যক্ত করেছেন বাস্তবে তা শতভাগ সফলভাবে বাস্তবায়ন করেছেন|

ওসমান গনী, আবু সাইদ, মোস্তফা কামাল, রফিকুল ইসলাম বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে গ্রামীণ অবকাঠামোগত পরিবর্তনের লক্ষ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আওতায় ইউনিয়ন পরিষদের মাধ্যমে টিআর, কাবিটা ও কাবিখা প্রকল্প বাস্তবায়ন চলছে| এসব প্রকল্পের কাজ করা হয়েছে বলে ফসল পরিবহণ সহজ, শ্রমিক খরচ সাশ্রয় ও চলাচল উপযোগি হওয়ায় খুবই খুশি|

চাকিরপাশার ইউপি চেয়ারম্যান মো. আব্দুস ছালাম, ঘড়িয়ালডাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল কুদ্দুস প্রামানিক ও বিদ্যানন্দ ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান মো. তাইজুল ইসলাম বলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আওতায় আমাদের ইউনিয়নের রাস্তাঘাট, কালভাট, গাইড ওয়াল, সিসি রাস্তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শতভাগ সার্বিক উন্নয়ন করে আসছি|

রাজারহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, প্রকল্পের কাজ শতভাগ বাস্তবায়ন হওয়ার পর এবং প্রকল্প পরিদর্শন করে বিল দেয়া হচ্ছে|

রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মিজ& তানজিলা তাসনিম বলেন, উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকল্প মনিটরিং করে শতভাগ প্রকল্পের কাজ বাস্তবায়ন হওয়ার পরে বিল-ডিও প্রদান করা হচ্ছে|

কুড়িগ্রাম জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা এ টি এম বেনজীর রহমান বলেন, প্রকল্পগুলো সফলভাবে বাস্তবায়নের লক্ষে জেলা প্রশাসন সর্বদা পরিদর্শন করে আসছে| চলমান প্রকল্প গুলোতে জোর মনিটরিং অব্যহত রয়েছে|

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin