বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

গোদাগাড়ীতে ভোক্তা অধিকার অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জ/রিমানা করেছেন

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১৭৪ Time View

​নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ
রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার ডাইংপাড়া মোড়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অমান্য করায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বুধবার (০৩ জুন, ২০২৬) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজশাহী জেলা কার্যালয়ের উদ্যোগে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় আশেপাশের হোটেল, দোকান, ফার্মেসিগুলি তালাবন্ধ করে দ্রুত পালিয়ে যান।

​অভিযানে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ‘দিলখাশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ১৫ হাজার টাকা এবং ‘এ আর ফার্মেসি’-কে এককই আইনের ৫১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠান দুটিকে সতর্কতামূলক নির্দেশনা প্রদান করা হয়েছে।

​অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস। প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন গোদাগাড়ী পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ও ফুড সেফটি ইন্সপেক্টর সেমাজুল হক। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় রাজশাহী জেলা পুলিশের একটি চৌকস দল সহযোগিতা প্রদান করেন।

​জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin