রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :-
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা সম্মেলন ‎পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা ‎পাইকগাছায় ১৫১টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা; চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বি-তরণ মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়

ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনে বাড়ছে সড়ক দুর্ঘটনা, মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১৪৪ Time View

হেলাল শেখ: বাংলাদেশে লাইসেন্সবিহীন চালক ও ফিটনেসবিহীন যানবাহন সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হিসেবে দীর্ঘদিন ধরে চিহ্নিত হয়ে আসছে। বিভিন্ন গবেষণা, পরিসংখ্যান ও সংবাদ প্রতিবেদনে দেখা গেছে, অদক্ষ চালক এবং অনুপযুক্ত যানবাহনের কারণে সড়কে দুর্ঘটনার সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সড়কে চলাচলকারী অনেক যানবাহনের বৈধ ফিটনেস সনদ ও নিবন্ধন নেই। একই সঙ্গে অনেক চালক প্রয়োজনীয় ড্রাইভিং লাইসেন্স ছাড়াই যানবাহন পরিচালনা করছেন। ফলে সড়ক নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে।
এদিকে অভিযোগ রয়েছে, ট্রাফিক আইন অনুযায়ী এসব যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীর যোগসাজশে অনিয়ম চলমান রয়েছে।

অভিযোগকারীদের দাবি, নিয়মিত তদারকির পরিবর্তে কিছু ক্ষেত্রে অবৈধ আর্থিক লেনদেনের মাধ্যমে ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহন চলাচলের সুযোগ পাচ্ছে। এর ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
সচেতন নাগরিক ও সড়ক নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কঠোর নজরদারি, আইন প্রয়োগ এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে এ সমস্যা কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। তারা সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং দুর্ঘটনা কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ট্রাফিক বিভাগের (এসআই) আনোয়ার হোসেন ও (টিআই) ফরিদুল ইসলাম জানান, আমরা চেষ্টা করছি লাইসেন্সবিহীন এবং ফিটনেসবিহীন গাড়ি আটক করে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য। সড়কে গাড়ি ধরলেই গাড়ি চালক বলে ওমুক স্যারের (মানতি মাসিক) এই সিস্টেমেই এসব চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin