রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

কুড়িগ্রামের উলিপুরে গ্রামীন অবকাঠামোসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৩০ Time View

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আওতায় চলতি অর্থবছর প্রথম-দ্বিতীয় পর্যায়ে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণে টিআর (টেস্ট রিলিফ) কাজের বিনিময়ে টাকা (কাবিটা) ও কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির আওতায় গ্রামীণ অবকাঠামো প্রকল্পের মাধ্যমে বিভিন্ন রাস্তাঘাট, মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন বাস্তবায়ন হয়েছে|

সম্প্রতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বিশেষ অ্যাকশন প্ল্যান ও ব্যাপক কর্মসূচী বাস্তবায়নে দেশের সামগ্রিক মফ¯^ল এলাকার পরিবর্তনের লক্ষ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আওতায় ইউনিয়ন পরিষদের মাধ্যমে টিআর, কাবিটা ও কাবিখা প্রকল্প চলছে বাস্তবায়ন|

জানা গেছে, উলিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আওতায় প্রথম-দ্বিতীয় পর্যায়ে টিআর প্রকল্পের আওতায় সাহেবের আলগা ইউনিয়নের মাঝের আলগা জামে মসজিদের গৃহ সংস্কার ও মেঝে পাকা, সাহেবের আলগা উত্তরপাড়া জামে মসজিদের গৃহ সংস্কার মেঝে পাকা করণ, গোন্দার আলগা চর তালিমুল কোরআন নুরানী মাদ্রাসার গৃহ সংস্কার মেঝে পাকা করণ, মীরপাড়া জান্নাতুল মহিলা মাদ্রাসার মেঝে পাকা করণ, জাহাজের আলগা মন্ডলপাড়া জামে মসজিদ সংস্কার, আরফানের বাড়ী সংলগ্ন জামে মসজিদ সংস্কার, বেগমগঞ্জ ইউনিয়নের মুসল্লীপাড়া জামে মসজিদ সংস্কার, হবির বাড়ি হইতে শাহাবুদ্দিনের বাড়ি পর্যন্ত রাস্তায় গাইড ওয়াল নির্মাণ, সোনালালের বাড়ির সামনে রাস্তায় গাইড ওয়াল নির্মাণসহ রাস্তা সংস্কার, পোড়ার চর নুরানী ও হাফিজিয়া মাদ্রাসা উন্নয়নসহ মাঠে মাটি ভরাট, ফকিরের চর ময়মনা বেসরকারী প্রাথমিক বিদ্যালয় উন্নয়নসহ মাঠ ভরাট, তবকপুর ইউনিয়নের বামনছড়া মজিদিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মেঝে প্লাস্টার ও গৃহ সংস্কার ও বুড়াবুড়ি ইউনিয়নের দলবাড়ি মন্দিরের ভিতরের ফ্লোর ঢালাই ও টাইলস করুন, বুড়াবুড়ি মগপাড়া জামে মসজিদের অজুখানা নির্মাণ, বজরা ইউনিয়নের ইউনিয়ন পরিষদ হল রুম সংস্কার করণ| কাবিটা প্রকল্পের আওতায় বেগমগঞ্জ ইউনিয়নের সরকার পাড়া আহাদের বাড়ি হইতে জয়ধারের বাড়ি পর্যন্ত রাস্তায় গাইডওয়াল নির্মাণ মাটি ভরাট, বারাডোবা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গাইডওয়াল নির্মাণ মাটি ভরাট, রসুলপুর ঈদগাহ মাঠের গাইড ওয়াল নির্মাণ মাটি ভরাট, মধ্য ইসলামপুর ঈদগাহ মাঠের বাউন্ডারীওয়াল নির্মাণ মাটি ভরাট, বুড়াবুড়ি ইউনিয়নের রসুলপুর কবরস্থানের বাউন্ডারীওয়াল নির্মাণ-মাটি ভরাট, সাহেবের আলগা ইউনিয়নের আনন্দ বাজারের পশ্চিমে দিকে খা-পাড়া গামী রাস্তায় আরসিসি ঢালাই করণের মাথা থেকে পশ্চিম দিকে রাস্তায় আরিসিসি ঢালাইসহ ও গাইডওয়াল নির্মাণ ও রাস্তা সংস্কার| কাবিখা প্রকল্পের আওতায় বেগমগঞ্জ ইউনিয়নের উত্তর বালাডোবা ঈদগাহ মাঠে মাটি ভরাট, সাহেবের আলগা ইউনিয়নের মেকুরের আলগা শুকুর মে¤^ারের বাড়ী হতে জালালের বাড়ী গামী রাস্তা মেরামতকরণ, দুর্গাপুর ইউনিয়নের বাড়ীগামী রাস্তা মেরামত করণ, বুড়াবুড়ি ইউনিয়নের কিশামত ফুলবাড়ী কবরস্থানের মাটে মাটি ভরাট, বেগমগঞ্জ ইউনিয়নের কানাপাড়া কবরস্থানে মাটি ভরাট এবং উত্তর বালাডোবা আশকেত মাষ্টারের বাড়ী হইতে চেয়ারম্যানের বাড়ী গামী রাস্তা সংস্কারের মাধ্যমে ইউনিয়নের গ্রামীণ অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন স্কুল-কলেজ-মাদরাসা-মসজিদ-মন্দির সেবামূলক প্রতিষ্ঠান ও রাস্তাঘাট শতভাগ বাস্তবায়নের ফলে চরাঞ্চল ও মফ¯^ল অঞ্চলের মানুষ ব্যাপক সন্তুষ্ট| প্রকল্পগুলোতে পরিলক্ষিত হয় যে, প্রকল্পে সাইনবোর্ড ও তার নিয়মাবলী পাওয়া গেছে|

সাহেবের আলগা ইউনিয়নের বাসিন্দা জিয়াউর হক, মোল্লা জাহিদুল, রাকিবুল হাসান, মানিক মন্ডল, সাইদুর মোল্লা বলেন, টিআর, কাবিটা, কাবিখা প্রকল্পে গ্রামীন রাস্তাঘাট ও বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন বাস্তবায়ন চলছে| চেয়ারম্যান ও ইউপি সদস্যরা গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ¯^চ্ছতার সঙ্গে কাজ করায় এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে|

বেগমগঞ্জ ইউনিয়নের মুসুল্লিপাড়া এলাকার বাসিন্দা আরিফ মন্ডল, লাল চাঁদ ফকির, রুবেল মিয়া, হাফেজ, সেকেন্দার আলী, আঃ জলিল, বলেন, কাবিটা, কাবিখা টিআর ও প্রকল্পে গ্রামীন রাস্তাঘাট ও বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন বাস্তবায়ন চলছে| চেয়ারম্যান মে¤^ার’রা নির্বাচনের সময় যে প্রত্যয় ব্যক্ত করেছেন বাস্তবে তা শতভাগ সফলভাবে বাস্তবায়ন করেছেন|

সফিকুল ইসলাম ও নুর আলম, হেলাল মিয়া, নজির হোসেন, বারু মিয়া বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে গ্রামীণ অবকাঠামোগত পরিবর্তনের লক্ষ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আওতায় ইউনিয়ন পরিষদের মাধ্যমে টিআর, কাবিটা ও কাবিখা প্রকল্প বাস্তবায়ন চলছে| এ সব প্রকল্পের কাজ করা হয়েছে বলে ফসল পরিবহণ সহজ, শ্রমিক খরচ সাশ্রয় ও চলাচল উপযোগি হওয়ায় খুবই খুশি|

স্থানীয় ইউপি সদস্য সফিকুল ইসলাম ও কাইয়্যুম সরকার বলেন, উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নিরলস পরিশ্রমে সবগুলো প্রকল্প সর্বদা সঠিকভাবে মনিটরিং করে শতভাগ প্রকল্পের কাজ বাস্তবায়ন হওয়ার পরে বিল-ডিও প্রদান করেছেন|

সাহেবের আলগা ইউপি চেয়ারম্যান মোজাফফর হোসেন, বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান বাবলু মিয়া ও বুড়াবুড়ি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্বাস আলী সরকার এবং তবকপুর ইউপি প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আওতায় আমাদের ইউনিয়নের রাস্তাঘাট, কালভাট, গাইড ওয়াল, সিসি রাস্তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শতভাগ সার্বিক উন্নয়ন করে আসছি|

উলিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার মো. মিজানুর রহমানের বলেন, প্রকল্পের কাজ শতভাগ বাস্তবায়ন হওয়ার পর এবং প্রকল্প পরিদর্শন করে বিল দেয়া হচ্ছে| কুড়িগ্রাম জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা এ টি এম বেনজীর রহমান বলেন, প্রকল্পগুলো সফলভাবে বাস্তবায়নের লক্ষে জেলা প্রশাসন সর্বদা পরিদর্শন করে আসছে| চলমান প্রকল্প গুলোতে জোর মনিটরিং অব্যহত রয়েছে|

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin