
মোঃ আনিসুর রহমান আগুন,গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিক মোঃ মোজাফফর হোসেনের বাবা ও ৭নং রামজীবন ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ হাবিজার রহমান ব্যাপারী(৮২) গত ২৯ মে দিবাগত রাতে ময়মনসিংহ রেলস্টেশনে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া…. ………রাজেউন।) মৃত্যুকালে তিনি, ৮ ছেলে, ৮ মেয়ে ও ৩ জন স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। রবিবার সকাল সাড়ে ১০ টার সময় তার নামাযে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
এসময় বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ মোঃ মাজেদুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মাহমুদুল ইসলাম প্রামাণিক, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ শহিদুল ইসলাম, সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি ডিগ্রী কলেজের অফিস সহকারী মোঃ জাহেদুল ইসলাম প্রমূখ। জানাজায় রাজনৈতিক নেতা-কর্মী, সাংবাদিক, আত্মীয় স্বজন, পাড়াপ্রতিবেশিসহ অনেকে অংশ নেন।