শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ তেলীগ্রাম বাজারে সংঘ-টিত ঘটনার ব্যাখ্যা দিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বুলবুল

আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপারের অ-ভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৩৫ Time View

হেলাল শেখঃ মানিকগঞ্জ জেলার আরিচা-কাজিরহাট পাবনা নৌ-রুটে দ্রুতগতির নৌযান স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপারের অভিযোগ উঠেছে। নিয়ম অনুযায়ী একটি স্পিডবোটে সর্বোচ্চ ১২ জন যাত্রী বহনের অনুমতি থাকলেও বাস্তবে প্রায় প্রতিদিনই ১৬ থেকে ১৮ জন পর্যন্ত যাত্রী নেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

ভুক্তভোগী যাত্রী ও স্থানীয় সচেতন মহলের দাবি, অতিরিক্ত যাত্রী বহনের ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। কিন্তু সংশ্লিষ্ট প্রশাসন ও নৌ-পুলিশের তেমন কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না।

তাদের অভিযোগ, প্রশাসনের নীরব ভূমিকায় স্পিডবোট মালিক ও চালকরা নিয়ম অমান্য করে অতিরিক্ত যাত্রী পারাপার করার সাহস পাচ্ছেন। এতে করে যাত্রীদের জীবনের ঝুঁকি বাড়ছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ এবং নিয়ম অনুযায়ী যাত্রী পরিবহন নিশ্চিত করার দাবি জানিয়েছেন যাত্রীসহ সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin