রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা সম্মেলন ‎পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা ‎পাইকগাছায় ১৫১টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা; চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বি-তরণ মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়

তেঁতুলিয়ায় অসহায়, গরিব ও দুঃস্থ পরিবারের মাঝে চেয়ারম্যান মসলিম উদ্দীনের চাল বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১৮৯ Time View

মুহম্মদ তরিকুল ইসলাম,তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে অসহায়, গরিব ও দুঃস্থ পরিবারের মাঝে ব্যক্তিগত অর্থে চাল বিতরণ করেছে চেয়ারম্যান মসলিম উদ্দিন।

মঙ্গলবার (২৬ মে) দুপুর ২টায় উপজেলার ৬নং ভজনপুর ইউনিয়ন পরিষদে এই চাল বিতরণ করা হয়।

এসময় ইউপি সদস্য জমির উদ্দীন, ইউপি সদস্য রিয়াজ উর রহমান, গ্রাম পুলিশ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সরেজমিনে গিয়ে জানা যায়, দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দূর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তরের মানবিক সহায়তা ভিজিএফ কর্মসূচীর আওতায় উপজেলার ভজনপুর ইউনিয়নে ১ হাজার ৭টি পরিবারের মাঝে ১০ কেজি করে বিনামূল্যে চাল বিতরণ করা হয়। ভিজিএফ কার্ডধারীর বাহিরে প্রায় দেড় শতাধিক পরিবার ১০ কেজি চালের জন্য অপেক্ষার প্রহর গুনতে থাকে। অপেক্ষায় বসে থাকা অসহায়, গরিব ও দুঃস্থ পরিবারের দুঃখ সহ্য করতে না পেরে চেয়ারম্যান ব্যক্তিগত অর্থে তাদের মাঝে চাল বিরতণ করেন। জানা যায়, প্রায় দেড় শতাধিক পরিবারের মাঝে তিনি এই চাল বিতরণ করেছেন।

ইউপি সদস্য রিয়াজ উর রহমান বলেন, পরিষদ থেকে কার্ডের মাধ্যমে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। যারা কার্ড পায়নি কিন্তু অসহায়, গরিব ও দুঃস্থ ব্যক্তি চাল নিতে এসেছেন চেয়ারম্যান নিজ অর্থায়নে তাদের মাঝে এই চাল বিতরণ করেন।

ভজনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মসলিম উদ্দীন জানান, উপকারভোগী পরিবারগুলো যেন সুন্দর ও সুষ্ঠুভাবে চাল সংগ্রহ করতে পারেন সেজন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সব ধরণের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। চাল বিতরণের পর কার্ড ছাড়াই ইউনিয়ন পরিষদ চত্ত্বরে অনেক পরিবারকে ১০ কেজি চালের জন্য অপেক্ষা করতে দেখা যায়। পরে তিনি গ্রাম পুলিশকে দিয়ে তাদের নামের তালিকা করেন এবং ওইসব পরিবারের মাঝে চাল বিতরণ করতে পেরে নিজেকে অনেকটা স্বস্তি প্রকাশ করেন।

মুহম্মদ তরিকুল ইসলাম।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin