বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

রাজশাহীতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশে নি/য়োগ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১১৫ Time View

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ পেয়েছেন ৪৯ জন।এদের মধ্যে রয়েছে সাধারণ রিকশাচালক, শ্রমিক, দিনমজুর, কৃষক, কাঠমিস্ত্রি ও ফেরিওয়ালাদের সন্তান।“সেবার ব্রতে চাকরি”-এই মহান শ্লোগানকে ধারণ করে সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে রাজশাহী জেলা থেকে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি-২০২৬ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।
রাজশাহী জেলার নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে বিদ্যমান সকল কোটা পদ্ধতি অনুসরণ করে চূড়ান্তভাবে ৪৯ জন যোগ্য প্রার্থীকে নির্বাচিত করা হয়েছে।
রাজশাহী জেলা পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ নাঈমুল হাছান পুলিশ লাইন্স ড্রিলশেডে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। শারীরিক সক্ষমতা, লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী উত্তীর্ণদের নাম ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণার পর জেলা পুলিশের পক্ষ থেকে নবীন পুলিশ সদস্যদের ফুলের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়।এসময় পুলিশ সুপার বলেন, “আমরা শুধু কনস্টেবল নিয়োগ দেয়নি, বরং মেধা ও সততার ভিত্তিতে একঝাঁক দেশপ্রেমিক তরুণকে বেছে নিয়েছি যারা আগামীতে জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করবে।”
কোনো প্রকার সুপারিশ বা আর্থিক লেনদেন ছাড়া, শুধুমাত্র নিজস্ব মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন নিয়োগপ্রাপ্ত প্রার্থী ও তাদের অভিভাবকগণ। উত্তীর্ণদের মধ্যে রয়েছেন সাধারণ রিকশাচালক, শ্রমিক, দিনমজুর, কৃষক, কাঠমিস্ত্রি ও ফেরিওয়ালাদের সন্তানরা। শতভাগ স্বচ্ছ ও নিরপেক্ষ এই নিয়োগ প্রক্রিয়ায় তারা জেলা পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেন।এ আনন্দঘন মুহূর্তে নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে শোভন চন্দ্র হোড়, অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল), নাটোর এবং ইয়াসির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চাঁপাইনবাবগঞ্জসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin