বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিমার্ণ কাজে কর্মকর্তাদের অনি-য়ম ও দু-র্নীতি মোহনপুরে দুটি ইট ভাটার কার্যক্রম বন্ধ এবং একটিকে ৪ লাখ টাকা জ-রিমানা তানোরে পুকুরে বি-ষ দিয়ে মাছ নি-ধন রাজশাহী নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক উপাদান সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আ-হ্বান সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রা-ণনাশের হু-মকি, নিরব বা-হিনীর বিরুদ্ধে চাঁ-দাবাজি ও অ-স্ত্রবাজির অভিযোগ পঞ্চগড়ের খুদে নায়েল যা-চ্ছে মালয়েশিয়ায়, ইংলিশ অলিম্পিয়াডে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) কর্তৃক পঞ্চগড় সীমান্তে ভারতীয় গরু আ-টক নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত স্বামীকে বাচাঁতে কিডনি দিলেন স্ত্রী- বিরল ভালবাসার উদাহরন BD online new shop নামে একটি প্রতা-রক চক্র দেশজুড়ে লক্ষ লক্ষ টাকা হা-তিয়ে নেয়ার অভি-যোগ

বান্দরবানের থানচি উপজেলায় পাহাড়ী জনগোষ্ঠীর মাঝে মেডিক্যাল ক্যাম্পেইন এবং উন্নয়ন উদ্যোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৩১০ Time View

থানচি প্রতিনিধি: মথি ত্রিপুরা।

পার্বত্যাঞ্চলের জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গত ০৭ মে ২০২৬ তারিখে জিওসি, ২৪ পদাতিক ডিভিশন এবং কমান্ডার, ৬৯ পদাতিক ব্রিগেড বান্দরবান জেলার থানচি উপজেলার আওতাধীন ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর দায়িত্বপূর্ণ বাকলাই পাড়া আর্মি ক্যাম্প পরিদর্শন করেন এবং বাকলাইপাড়া সাবজোনের আওতাধীন পাড়াবাসীদের সাথে মতবিনিময় করেন। উক্ত মতবিনিময় এ পাড়াবাসী তাদের জীবনযাত্রার মান, এবং তাদের বিভিন্ন চাহিদা উপস্থাপন করেন। এরই ধারাবাহিকতায় ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর আওতাধীন বাকলাই পাড়া সাবজোনের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পের অধীনস্থ ১০টি পাড়ায় বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ ও মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। গত রবিবার (২৪ মে) বাকলাই পাড়া সেনা সাবজোন ক্যাম্পে আয়োজিত এ কার্যক্রমে পাড়াবাসীদের মাঝে সোলার প্যানেল, ১৫০টি চেয়ার, একটি সাউন্ড বক্স, দুটি ৩০০ লিটার পানির ট্যাংক এবং গির্জা ঘর ও কিয়াং ঘরের জন্য ১৮ বান টিন বিতরণ করা হয়। একই সঙ্গে স্থানীয় জনগণের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ এবং চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়াও প্রাতা পাড়ার মৃত রনি বমের ছেলে রোয়াল থান লিয়ান বম (পাথান বম)-এর চিকিৎসার জন্য আর্থিক ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি বাশিরাম পাড়ার ভক্তিরানি ত্রিপুরাকে শিক্ষা সহায়তা এবং শেরকর পাড়ার কারবারি তুমথম বমের চিকিৎসার জন্য আর্থিক ও চিকিৎসা সহায়তা দেওয়া হয়। এ সময় স্থানীয় জনগণ সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। সোলার প্যানেল, সোলার ব্যাটারি ও ঔষধ সহায়তা পেয়ে প্রাতা পাড়ার কারবারি পারকেলিং বম বলেন, “সেনাবাহিনী আছে বলেই আমরা পাহাড়ে সুখে-শান্তিতে বসবাস করতে পারছি। তারা সবসময় আমাদের সুখে-দুঃখে পাশে ছিল এবং এখনও আছে।” বাকলাই পাড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার জানান, বম জনগোষ্ঠীর প্রত্যাবর্তন, পুনর্বাসন, চিকিৎসা সহায়তা, আর্থিক সহযোগিতা এবং প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সরবরাহসহ সার্বিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী অতীতের মতো ভবিষ্যতেও কাজ করে যাবে। পাশাপাশি তিনি নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সকলকে সচেতন থাকার আহ্বান জানান। পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত সেনাবাহিনী ও পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি, মমতা ও ভ্রাতৃত্বের যে বন্ধন গড়ে উঠেছে, এ আয়োজন তারই আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত বলে স্থানীয়রা মনে করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin