বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

ধুরইল ইউপিতে মসলা ফসলের উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে মাঠ দিবস অনু-ষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১৬৩ Time View

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়নের (ইউপি) বাদেজল গ্রামে মসলা ফসলের উন্নত জাত ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় বর্ণাঢ্য মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। কৃষকদের মাঝে আধুনিক চাষাবাদ পদ্ধতি ও উন্নত জাতের মসলা ফসলের ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরডিএডিপি প্রকল্পের ডিপিডি এস এম আমিনুজ্জামান। তিনি তার বক্তব্যে বলেন, আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের ব্যবহার বাড়াতে পারলে দেশের মসলা উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী জেলার অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) ড. আব্দুল মজিদ। তিনি কৃষকদের উদ্দেশ্যে মসলা ফসলের রোগবালাই দমন, নিরাপদ উৎপাদন এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবস অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হর্টিকালচারিস্ট স্যাইয়েদা দিল সালিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মতিন।
এসময় স্থানীয় কৃষক, কৃষি উদ্যোক্তা ও বিভিন্ন পর্যায়ের কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাঠ দিবস শেষে কৃষকদের মাঝে উন্নত প্রযুক্তি ও মসলা ফসল চাষ বিষয়ে পরামর্শ প্রদান করা।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin