বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

যশোর সীমান্তে বিজিবির বড় অ/ভিযান: ২৬ লক্ষাধিক টাকার চো/রাচালানি মালা/মাল জ-ব্দ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১৪৯ Time View

​আজিজুল ইসলামঃ যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, প্রসাধন সামগ্রী, পোশাক ও মোটর সাইকেলসহ ২৬ লক্ষাধিক টাকার অবৈধ চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​যশোর ৪৯ বিজববি ব্যাটালিয়ন বিভিন্ন সীমান্ত এলাকায় এই চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

​বিজিবি সূত্র জানায়, রবিবার ৪৯ বিজিবি’র ব্যাটালিয়ন সদর, হিজলী, বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালায় । 

অভিযানে ০৫ কেজি গাঁজা এবং ৭৪ বোতল ক্ষতিকারক এসকাফ  সিরাপ। ১টি মোটর সাইকেল। ১১২টি কোটের টাই, ১৩টি শাল চাদর, ১৪৫টি শাড়ী এবং ১,৮২৩টি ভারতীয় উন্নতমানের কসমেটিক্স সামগ্রী। ৪o প্যাকেট ফুসকা, ৩,৪৩৬টি বিভিন্ন প্রকার চকলেট, ১৭.৫ কেজি কিসমিস, ৬ কেজি জিরা এবং ২১৬টি অন্যান্য খাদ্য সামগ্রী আটক করে।

​বিজিবি জানায়, আটককৃত এই সমস্ত চোরাচালানি মালামালের আনুমানিক বাজার মূল্য ছাব্বিশ লক্ষ পনের হাজার আটশত আশি টাকা।​এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেপ্টেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান: “সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানি মালামাল পাচারকারী চক্রকে দমনের জন্য বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে।  সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মালামাল জব্দ করা সম্ভব হয়েছে। দেশের অর্থনৈতিক ক্ষতি সাধনকারী এই চোরাচালান ও মাদকের বিরুদ্ধে বিজিবির এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

চোরাচালানের ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin