রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

ঝালকাঠিতে বিস্ফো-রক ও ভাঙ-চুর মা-মলায় আওয়ামী লীগের ২ নেতা কা/রাগারে

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৪৮ Time View

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠিতে বিস্ফোরক দ্রব্য ও ভাঙচুর আইনে দায়ের করা পৃথক দুটি মামলায় জেলা আওয়ামী লীগের নেতা এবং তাঁতী লীগের কেন্দ্রীয় নেতাসহ দুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার (২৩ মে) দুপুরে ঝালকাঠি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস এম কবির হোসেন তাদের জামিন নামঞ্জুর করে এই আদেশ দেন। ঝালকাঠি আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

কারাগারে পাঠানো নেতারা হলেন— বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় মোটর শ্রমিক লীগের সহ-সভাপতি ও ঢাকা উত্তর তাঁতী লীগের সাবেক সভাপতি শামীম আহমেদ এবং ঝালকাঠি আওয়ামী লীগের নেতা আরিফুর হক।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৫ জানুয়ারি ঝালকাঠি পৌরসভাধীন জেলা আইনজীবী সমিতির পেছনের এলাকায় একটি বিস্ফোরক মামলার (মামলা নং ২১৫) অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব মো. শাহাদাৎ হোসেনের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা অপর একটি মামলায় (মামলা নং ১৯৯) আওয়ামী লীগের নেতাকর্মীদের আসামি করা হয়েছিল। ওই মামলা দুটিতে আজ আসামিরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, বিস্ফোরক মামলাটির বাদী ঝালকাঠি জেলা মহিলা দলের নেত্রী শারমীন লেলিন মুক্তা এবং ভাঙচুর মামলাটির বাদী জেলা বিএনপির সদস্য সচিব মো. শাহাদাৎ হোসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin