রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :-
ময়মনসিংহ সদরে ৩ হাজার ৩শ জন প্রান্তিক কৃষককে রোপা আমন বীজ ও সার বিতরণ আমেরিকায় ট্রাক চা/পায় বাংলাদেশী ব্যবসায়ী নিহ/ত ফেসবুকে মি/থ্যা তথ্য ও অ/পপ্রচারের তীব্র প্রতি/বাদ জানালেন প্রবাসী রাজ্জাক বানারীপাড়ায় কার্যক্রম নি-ষিদ্ধ ৪০ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মা/মলা – গ্রেফতার ১ জন ফুলবাড়ী উপজেলা খাদ্যগুদামে ধান দিচ্ছে সিন্ডিকেট চ/ক্র গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান

সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর মাদক সন্ত্রাসীদের নৃশংস হামলা, হাসপাতালে দেখতে গেলেন এমপি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৭৯ Time View

হেলাল শেখঃ ঢাকার সাভারে পেশাগত দায়িত্ব পালনকালে মাদক কারবারি ও সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার শিকার হয়েছেন তিন গণমাধ্যমকর্মী। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সাভারের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২২ মে) রাতে হাসপাতালে চিকিৎসাধীন এসএ টেলিভিশনের সাভার প্রতিনিধি সাদ্দাম হোসেন ও দেশ টিভির সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান তুহিনকে দেখতে ছুটে যান ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এ সময় তিনি আহত সাংবাদিকদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাদের সুচিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন।

আহত সাংবাদিকদের দেখে ক্ষোভ প্রকাশ করে এমপি বাবু বলেন, “পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এমন বর্বরোচিত হামলার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গণমাধ্যমকর্মীদের ওপর এ ধরনের হামলা তাদের ক্যামেরা ও মোবাইলসহ মালামাল লুট করা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য এক বড় হুমকিস্বরূপ। সাভারের মাটিতে কোনো সন্ত্রাসী বা মাদক কারবারির ঠাঁই হবে না। আমি প্রশাসনের কর্মকর্তাদের স্পষ্ট নির্দেশ দিয়েছি, অনতিবিলম্বে এই হামলার সঙ্গে জড়িত মূল হোতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।”

হত্যার উদ্দেশ্যে নৃশংস হামলা, আহত ৩
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সাংবাদিক সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দুপুরে সাভার পৌর এলাকার রাজাসন মহল্লায় মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ওপর মাঠপর্যায়ে তথ্য ও সংবাদ সংগ্রহ করতে যান তিন গণমাধ্যমকর্মী। সংবাদ সংগ্রহের একপর্যায়ে ওই এলাকার চিহ্নিত মাদক কারবারি, অস্ত্রধারী সন্ত্রাসী শামীম ও তার সহযোগীরা অতর্কিত ভাবে সাংবাদিকদের ওপর লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে দেশ টিভির সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান তুহিন ও এসএ টিভির সাভার প্রতিনিধি সাদ্দাম হোসেনকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় তাদের সঙ্গে থাকা একজন ক্যামেরা পারসনও (ফটো সাংবাদিক) সন্ত্রাসীদের পিটুনিতে মারাত্মকভাবে আহত হন। এ ঘটনার পর পর স্থানীয় লোকজন ও সহকর্মীরা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সাংবাদিক সাদ্দাম হোসেন ও তুহিন সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ শুরু হয়েছে। এদিকে, সাভারে মাদক সন্ত্রাসীদের হাতে সাংবাদিকদের ওপর এমন নৃশংস হামলার খবর ছড়িয়ে পড়লে শুক্রবার রাতেই হাসপাতালে ছুটে যান ঢাকার বিভিন্ন স্তরের গণমাধ্যমকর্মীরা। এই ঘটনায় স্থানীয় ও জাতীয় পর্যায়ের সাংবাদিক মহলে চরম উদ্বেগ ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সাভার ও আশুলিয়া অঞ্চলের সাংবাদিক নেতৃবৃন্দ এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা প্রশাসনের কাছে ২৪ ঘণ্টার মধ্যে মূল হামলাকারী শামীম ও তার সহযোগীদের গ্রেফতার করে আইনের মুখোমুখি করার আলটিমেটাম দিয়েছেন। অন্যথায় রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান তারা। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে যৌথ বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin