রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :-
ফুলবাড়ী উপজেলা খাদ্যগুদামে ধান দিচ্ছে সিন্ডিকেট চ/ক্র গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫

মু-মূর্ষ মায়ের আ-কুতি, ইতালির রাস্তায় ঘুরছেন মা-নসিক ভারসা-ম্যহীন আরিফ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৭১ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

সুদূর ইতালির রাস্তায় চরম এক মানবিক সংকটের মধ্যদিয়ে দিনাতিপাত করছেন বরিশালের গৌরনদী উপজেলার টরকী এলাকার সন্তান আরিফ জোমাদ্দার। মানসিক ভারসাম্য হারিয়ে বর্তমানে তিনি দেশটির বিভিন্ন শহরের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। তীব্র মানসিক বিপর্যস্ততার কারণে চেনা-অচেনা কাউকেই এখন আর ঠিকমতো চিনতে পারছেন না সবার পরিচিত এই যুবক।

পারিবারিক সূত্রে জানা গেছে, আরিফের জীবনের পটভূমি চরম ট্র্যাজেডিতে ভরা। তাঁর বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। বর্তমানে তাঁর বৃদ্ধা মা-ও মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুশয্যায় দিন গুনছেন। জীবনের শেষ মুহুর্তে এসে শয্যাশায়ী আরিফের মা তাঁর কলিজার টুকরো সন্তান আরিফকে একনজর দেখার জন্য ব্যাকুল হয়ে আকুতি জানিয়েছেন।

অপরদিকে আরিফের এমন অসহায় অবস্থার কথা জানতে পেরে উদ্বেগ প্রকাশ করেছেন টরকীবাসী। মুমূর্ষ মায়ের শেষ ইচ্ছা পূরণ এবং আরিফকে দেশে ফিরিয়ে আনতে তাঁরা ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশী ও মিলানে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল বা রোমস্থ বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ এবং সহযোগিতা কামনা করেছেন।

তবে এই মানবিক সংকটের মাঝে একটি জটিলতা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইতালিস্থ ‘বরিশাল জেলা সমিতি’র পক্ষ থেকে দেওয়া একটি প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আরিফ কোনো অবস্থাতেই এখন দেশে ফিরতে চাচ্ছেন না।

প্রবাসীরা জানিয়েছেন, মানসিক ভারসাম্যহীনতার কারণে আরিফ বর্তমানে নিজের ভালো-মন্দ অনুধাবন করার মতো পরিস্থিতিতে নেই। ফলে তাঁর অনিচ্ছার বিষয়টি স্বাভাবিক। কিন্তু দেশে তাঁর মায়ের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায়, বিশেষ মানবিক বিবেচনায় মানবিক কারণে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে উদ্ধার করা প্রয়োজন।

টরকীবাসী ও সচেতন প্রবাসীদের দাবি, বাংলাদেশ দূতাবাস এবং স্থানীয় ইতালিয় সমাজসেবা বা স্বাস্থ্য বিভাগের সমন্বিত উদ্যোগের মাধ্যমে আরিফকে প্রথমে দ্রুত চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হোক। পরবর্তীতে সরকারি বা কূটনৈতিক প্রক্রিয়ায় তাকে বাংলাদেশে তাঁর মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি জোরালো অনুরোধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin