
নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সন্মেলন কক্ষে ২১ মে সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার
ইসরাত জাহান এর সভাপতিত্বে মাসিক আইন শৃঙ্খলার সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী ১ আসনের সংসদ সদস্য অধ্যপক মোঃ মুজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেব উপস্থিত সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামসুল ইসলাম।
বীর মুক্তিযোদ্ধা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মোঃ সাইদুর রহমন, জামায়ত নেতা, শিক্ষক নেতা ড. ওবাইদুল্লাহ, সুবেদার আব্দুল হাই, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের গ্রাম আদালত প্রকল্পের সমন্বয়কারী মোঃ আতিকুর রহমান, রিশিকুল ইউপির ভারপ্রাপ্ত মহাবুর রহমান টিটু, মাটিকাটা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ তোজাম্মেল হক প্রমূখ।
উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুস সালাম, জামায়াত নেতা নুমায়েন আলী মাষ্টার,
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জাহিদ হাসান, সিসিবিভিও কর্মকর্তা মো নিরাবুল ইসলাম, সাংবাদিকসহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, দপ্তরের প্রধানগণ সুধিজন উপস্থিত ছিলেন।
রাজশাহী ১ আসনের সংসদ সদস্য অধ্যপক মোঃ মুজিবুর রহমান বলেন, মাদক
গোদাগাড়ী – তানোরে থাকবে না, তথা বাংলাদেশে থাকবে না। মাদক ব্যবসায়ীদের কোন দল নেই। তারা যে দলের হউক কোনভাবে ছাড় পাবে না। মাদকের ব্যপরে জিরো টলারেন্স। মাদক, চাঁন্দাবাজ, দুর্নীতিমুক্ত সমাজ, দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তেলের জন্য যানজোট সৃষ্টি হয়েছিল, তেল পাওয়া যেত না। এখন সে অবস্থা নেই। পুলিশকে যদি প্রশ্ন করা হয় মাদকের সাথে জড়িত, শিক্ষা প্রতিষ্ঠানে আসে না, চাঁন্দাবাজ, দুর্নীতির সাথে জড়িত তারা জানেন, তারা ইচ্ছা করলে এগুলি অনেক অংশ বন্ধ হয়ে যায়। মাদক ভারত আসে, বিজিপি সঠিকভাবে দায়িত্ব পালন করলে কোনভাবে মাদক আসতে পারে না।
১৮ অফিসার ও ৬২ জন পুলিশ থাকাসহ মাদক বন্ধ হয় না কেন? পুলিশ ঘুষ খায়, মাদক ব্যবসায়ীদের সাথে শখ্যতা করেন। এগুলি ছাড়তে হবে। অন লাইন জুয়া, ঘুষ, দুর্নীতি, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের নির্দেশনা দেন সংসদ সদস্য মুজিবুর রহমান। পুলিশ ঘুষ খেয়ে দেশকে শেষ করে দিয়েছে। গ্রাম আদালতের বিভিন্ন কমিটিতে ইমামগণকে সংযুক্ত করলে তারা ঘুষ খাবে না, চাঁদাবাজি, দুর্নীতি করবে না। সৎ কাজে উৎসাহ সহযোগিতা করতে হবে অসৎ কাজকে বাধা দিয়ে হবে। গোদাগাড়ীর বড় সমস্যা মাদক, একজন মাদক ব্যাবসায়ী ১ হাজার পরিবার নষ্ট করে নিজে বাড়ী, গাড়ী।
বক্তাগণ গুরুত্বপূর্ন মতামত প্রদান করেন মাদক, সন্ত্রাস বিরোধী, চাঁদাবাজী, ঘুষ কার্যক্রম মাথা চাড়া দিতে না পারে এজন্য প্রশাসন, বিজিবি পুলিশ, রাজনৈতিক নেতা সবাইকে এক সাথে কাজ করতে হবে।
ইউনিয়ন পরিষদ আইন শৃঙ্খলার জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান কয়েকজন চেয়ারম্যান ছাড়া অনেকে অনুউপস্থিত থাকেন।
মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবরদক,
রাজশাহী।