বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :-
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিমার্ণ কাজে কর্মকর্তাদের অনি-য়ম ও দু-র্নীতি মোহনপুরে দুটি ইট ভাটার কার্যক্রম বন্ধ এবং একটিকে ৪ লাখ টাকা জ-রিমানা তানোরে পুকুরে বি-ষ দিয়ে মাছ নি-ধন রাজশাহী নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক উপাদান সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আ-হ্বান সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রা-ণনাশের হু-মকি, নিরব বা-হিনীর বিরুদ্ধে চাঁ-দাবাজি ও অ-স্ত্রবাজির অভিযোগ পঞ্চগড়ের খুদে নায়েল যা-চ্ছে মালয়েশিয়ায়, ইংলিশ অলিম্পিয়াডে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) কর্তৃক পঞ্চগড় সীমান্তে ভারতীয় গরু আ-টক নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত স্বামীকে বাচাঁতে কিডনি দিলেন স্ত্রী- বিরল ভালবাসার উদাহরন BD online new shop নামে একটি প্রতা-রক চক্র দেশজুড়ে লক্ষ লক্ষ টাকা হা-তিয়ে নেয়ার অভি-যোগ

তানোর বাল্য বিবাহ ও শিশু শ্রম মুক্ত ঘোষণার লক্ষ্যে প্র/স্তুতি সভা

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৬১ Time View

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহী তানোরে এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর উদ্যোগে বুধবার (২০মে),তানোর উপজেলা প্রশাসনিক ভবন হলরুমে, বাল্যবিবাহ ও শিশু শ্রম মুক্ত তানোর উপজেলা ঘোষণা করার লক্ষ্যে তানোরে কর্মরত সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা, সংশ্লিষ্ট সকল ইউনিয়ন পরিষদের (ইউপি)চেয়ারম্যান, তানোর ও মুন্ডুমালা পৌরসভার কর্মকর্তা,বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ, যুব ফোরাম, বেসরকারি সংস্থার কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ,সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে।মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপি ভারপ্রাপ্ত ম্যানেজার এন্ডিকাস মূর্মূ এর সভাপতিত্বে,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার সায়মা আঞ্জুমান, তানোর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোয়াজ্জেম হোসেন, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, কলমা ইউপি চেয়ারম্যান খাদেমুননবী বাবু চৌধুরী কামারগাঁ ইউপি চেয়ারম্যান সুফি কামাল মিন্টু,সরনজাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খাঁ, তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু, চান্দুড়িয়া ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান মেজর,তানোর পৌরসভা সহকারী কর আদায় কারী মনিরুল ইসলাম, মুন্ডমালা পৌর স্বাস্থ্য সহকারী মাসুদ রানা, তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু,তানোর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বকুল হোসেন, মডেল প্রেস ক্লাবের সভাপতি আব্দুস সবুর, তানোর উপজেলা প্রেস ক্লাবের সম্পাদক মিজানুর রহমান, তানোর প্রেসক্লাবের সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, মডেল প্রেস ক্লাবের সম্পাদক সারোয়ার হোসেন,সিনিয়র সাংবাদিক আলিফ হোসেন, মনিরুজ্জামান মনি, সৈয়দ মাহমুদ শাওন, আশরাফুল ইসলাম রন্জু।সভাপতি তার বক্তব্যে বলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ একটি আন্তর্জাতিক ত্রাণ, উন্নয়ন এবং অ্যাডভোকেসি সংস্থা। শিশু ও তার পরিবার এবং সমাজ থেকে দারিদ্র এবং অন্যায্যতা দূর করে শিশুদের জীনে পরিপূর্ণতা আনায়নের লক্ষ্যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্বব্যাপী দরিদ্রতম ও সবচেয়ে দুর্দশাগ্রস্থ শিশু এবং সমাজের জন্য সেবা প্রদানে নিবেদিত একটি সংগঠন। তারই আলোকে ইতোমধ্যে তানোর উপজেলার ৭ ইউনিয়ন ও ২টি পৌরসভায় বিভিন্ন পর্যায়ের জনগণকে বাল্যবিবাহ ও শিশু শ্রম মুক্ত তানোর উপজেলা ঘোষণা করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের যথেষ্ট ভূমিকা রয়েছে। তিনি বলেন, আমরা বলছি না যে একদিনে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত তানোর উপজেলা হবে। আমরা সবাই মিলে এই ব্যাপারে সকলে সচেতন হলে একদিন তানোর বাল্যবিবাহ ও শিশু শ্রম মুক্ত উপজেলা হবে।অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ওয়াল্ড ভিশন বাংলাদেশ তানোর এপির যুব সদস্য সারোয়ার হোসেন ও মুক্তা খাতুন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত তানোর উপজেলা ঘোষণা করতে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এই ব্যাপারে সকলের যথেষ্ট ভূমিকা রয়েছে। আসুন, সবাই মিলে আগামীতে তানোর উপজেলাকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করতে পারি।অনুষ্ঠানের শুরুতেই প্রজেক্টরের এর মাধ্যমে বিভিন্ন প্রামাণ্য চিত্র তুলে ধরা হয়।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin