সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

গোপালগঞ্জে পাট চাষী প্র/শিক্ষণ-২০২৬ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ২৬ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জ সদর উপজেলায় কৃষকদের নিয়ে দিনব্যাপী পাট চাষী প্রশিক্ষণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর সদর উপজেলার যৌথ আয়োজনে বুধবার (২০ মে) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার কৌশিক আহমেদ -এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার মাফরোজা আক্তার, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা নিলয় মল্লিক, ১২নং উলপুর ইউপি চেয়ারম্যান মোঃ কামরুল হাসান (বাবুল) সহ অন্যান্য ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও উপজেলা পাট অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পুজন পাল ইমন।

মূলত কৃষকদের আধুনিক পদ্ধতিতে পাটচাষে উদ্বুদ্ধ করতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে পাটের উন্নত জাত নির্বাচন, সঠিক পরিচর্যা, রোগবালাই দমন এবং উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, পরিবেশ বান্ধব অর্থকরী ফসল হিসেবে পাটের চাহিদা দিন দিন বাড়ছে। তাই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পাট চাষ করলে কৃষকেরা অধিক লাভবান হবেন। এ সময় স্থানীয় পাট চাষীরা অংশগ্রহণ করেন এবং এ ধরনের প্রশিক্ষণ তাদের জন্য উপকারী বলে মত প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin