সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

রংপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মেট্রোলজি দিবস- ২০২৬ পালিত হয়েছে

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ২৫ Time View

প্রেস বিজ্ঞপ্তি।

জেলা প্রশাসন ও বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুরের উদ্যোগে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত হয়েছে । দিবসটির এবারের প্রতিপাদ্য “Metrology: Building Trust in Policy Making.” যার ভাবার্থ “নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি”। দিবসটি উদযাপন উপলক্ষে অদ্য ২০ মে ২০২৬ খ্রি. সকাল ১০.৩০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব জনাব মোঃ শহিদুল ইসলাম এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি জনাব আমিনুল ইসলাম।
সভায় আরও উপস্থিত ছিলেন রংপুরের পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সহসভাপতি জনাব মোঃ এনামুল হক সোহেল, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি জনাব মোঃ গোলাম জাকারিয়া পিন্টু এবং রংপুর জেলা ক্যাবের সভাপতি জনাব মোঃ আব্দুর রহমান।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ রুহুল আমিন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, রংপুর। স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর অফিস প্রধান ও উপপরিচালক জনাব মোঃ আব্দুল হান্নান।
বিভাগীয় কমিশনার মহোদয় পণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআইসহ সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অধিক্ষেত্রে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি খাদ্যে ভেজাল প্রতিরোধে প্রশাসনকে কঠোরভাবে আইন প্রযোগ করার নির্দেশনা প্রদান করেন।
ডিআইজি মহোদয় কৃষি, স্বাস্থ্য, ইমারত, পণ্য ও সেবা সকল ক্ষেত্রে সঠিক পরিমাপ ও মান নিশ্চিত করার গুরুত্ব আরোপ করেন।
রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সহসভাপতি নাগরিকের অধিকার সম্পর্কে বক্তব্য প্রদান করেন।
সভার সভাপতি জেলা প্রশাসক মহোদয় সঠিক পরিমাপ ও মান বজায় রেখে ব্যবসা পরিচালনার গুরুত্ব আরোপ করেন। বক্তাগণ বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় “সবার আগে বাংলাদেশ” এই অঙ্গীকারকে প্রধান্য দিয়ে কাজ করার আহ্বান জানান।
উক্ত আলোচনা অনুষ্ঠানে রংপুর বিভাগের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, সরকারি/বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এবং মহানগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin