বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিমার্ণ কাজে কর্মকর্তাদের অনি-য়ম ও দু-র্নীতি মোহনপুরে দুটি ইট ভাটার কার্যক্রম বন্ধ এবং একটিকে ৪ লাখ টাকা জ-রিমানা তানোরে পুকুরে বি-ষ দিয়ে মাছ নি-ধন রাজশাহী নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক উপাদান সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আ-হ্বান সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রা-ণনাশের হু-মকি, নিরব বা-হিনীর বিরুদ্ধে চাঁ-দাবাজি ও অ-স্ত্রবাজির অভিযোগ পঞ্চগড়ের খুদে নায়েল যা-চ্ছে মালয়েশিয়ায়, ইংলিশ অলিম্পিয়াডে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) কর্তৃক পঞ্চগড় সীমান্তে ভারতীয় গরু আ-টক নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত স্বামীকে বাচাঁতে কিডনি দিলেন স্ত্রী- বিরল ভালবাসার উদাহরন BD online new shop নামে একটি প্রতা-রক চক্র দেশজুড়ে লক্ষ লক্ষ টাকা হা-তিয়ে নেয়ার অভি-যোগ

জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরীর আলোচনা সভায় সংগঠনকে আরও গতি/শীল করার আহ্বান

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৮৮ Time View

মোঃ শহীদুল ইসলাম
বিশেষ প্রতিবেদকঃ

সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, সাংগঠনিক ঐক্য সুদৃঢ়করণ এবং সদস্যদের কল্যাণে কার্যকর ভূমিকা পালনের লক্ষ্যে জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল ৩টায় চট্টগ্রাম রেলওয়ে সিআরবি এলাকার তাসফিয়া গার্ডেনে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু)। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবর রহমান শাহীন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। পরে সংগঠনের প্রতিষ্ঠাতা প্রয়াত আলতাফ হোসেনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নীতি-নির্ধারণী পরিষদের মহাসচিব মুহাম্মদ মনজুর হোসেন বলেন, “সাংবাদিকদের অধিকার, পেশাগত নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায় পর্যন্ত কার্যক্রম আরও বিস্তৃত করার বিকল্প নেই।”

প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি আতিকুর রহমান আজাদ বলেন, “সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রতিষ্ঠার পাশাপাশি নতুন প্রজন্মের সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে জাতীয় সাংবাদিক সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

সভাপতির বক্তব্যে এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) বলেন, “চট্টগ্রাম মহানগর শাখাকে আরও সুসংগঠিত, কার্যকর ও সদস্যবান্ধব সংগঠনে রূপ দিতে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও কল্যাণে ভবিষ্যতেও নানা কর্মসূচি গ্রহণ করা হবে।”

সাধারণ সম্পাদক মাহবুবর রহমান শাহীন বলেন, “সংগঠনের প্রতিটি সদস্যকে সম্পৃক্ত করে একটি শক্তিশালী ও কার্যকর সাংবাদিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত দক্ষতা ও সাংগঠনিক শৃঙ্খলার মাধ্যমে সংগঠনকে আরও এগিয়ে নিতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মাসুদ আলম সাগর, বিভাগীয় সাধারণ সম্পাদক ও মাই টিভির ব্যুরো প্রধান নুরুল কবির, চট্টগ্রাম মহানগর শাখার উপদেষ্টা এস.এম. আজিজ, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাজেদুল আলম, কবি ও প্রাবন্ধিক কামরুল ইসলাম, মো. জাহিদুল ইসলাম জাহিদ, মোহাম্মদ আমিনুল ইসলাম রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, শহিদুল ইসলাম লিটন এবং আবদুল হালিম নীরব প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন মো. বিল্লাল হোসেন, সফিকুর রহমান, শহিদুল ইসলাম, সুমন সেন, মোহাম্মদ কায়সার, মো. ফরহাদুল হাসান মোস্তফা, মো. ইব্রাহিম মিন্টু, মো. রিয়াজ, মো. মিজানুর রহমান, হাসান রনি, জয়ন্ত দে, লিটনসহ সংগঠনের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করা, সদস্যদের কল্যাণমূলক উদ্যোগ সম্প্রসারণ এবং সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের প্রস্তাব গৃহীত হয়।

পরবর্তীতে উপস্থিত সকল নেতৃবৃন্দ ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin