সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

সুজানগরে স্কুলের শ্রেণী কক্ষে হঠাৎ অসু/স্থ হয়ে ১৫ শিক্ষার্থী হাসপাতালে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৩১ Time View

এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগর উপজেলার মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে হঠাৎ করে প্রায় ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটেছে। এ সময় দ্রুত স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।এ ঘটনার পর পরই অসুস্থ শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ।অসুস্থদের মধ্যে ১১ শিক্ষার্থী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে। হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা হলেন মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রুপিয়া খাতুন, সায়মা খাতুন, আরাফাত রহমান, সুমাইয়া খাতুন, জান্নাতুল, আয়েশা সিদ্দিকা, সাবিহা, জান্নাতুল ফেরদৌস,খাদিজা খাতুন, ও সোমাইয়া খাতুন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ইসহাক জানান, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এর পরপরই একই শ্রেণীর অপর ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এ সময় স্কুলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।অসুস্থ শিক্ষার্থীরা জানায়, শ্রেণির কক্ষে প্রথমে উৎকট গন্ধ পাওয়া যায়। এরপরই তাদের মাথা ঘুরছিল, বমিবমি ভাব হচ্ছিল। এরপরই তারা অজ্ঞান হয়ে যান।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডাক্তার তন্ময় সাহা জানান, প্রচন্ড গরম সহ অন্য কোনো কারণে একজন অসুস্থ হয়ে পড়লে অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে ভীতি ছড়িয়ে অসুস্থ হয়ে পড়ে। উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মীর রাশেদুজ্জামান রাশেদ জানান অসুস্থ শিক্ষার্থীদের সার্বক্ষণিক খেঁাজখবর রাখা সহ তাদের চিকিৎসার খরচ উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট বিদ্যালয় বহন করবে।

সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin