সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

কমিটি ঘোষনার দ্ব/ন্দ্বের জেরে রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৮৩ Time View

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নবঘোষিত কমিটিকে ঘিরে দ্বন্দ্বের জেরে রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার সকাল থেকে ক্ষুব্ধ শ্রমিকদের একাংশ বাস চলাচল বন্ধ করে দিলে বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা।

শ্রমিক সূত্রে জানা গেছে, রোববার কেন্দ্রীয়ভাবে রফিকুল ইসলাম পাখিকে সভাপতি ও মমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা করা হয়। তবে কমিটিকে প্রত্যাখ্যান করে শ্রমিকদের একটি অংশ। এর প্রতিবাদে সোমবার সকাল থেকেই সব রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, “এই কমিটির অধীনে আমরা বাস পরিচালনা করতে চাই না। এজন্য সকাল থেকেই বাস চলাচল বন্ধ রয়েছে।

অন্যদিকে, নবঘোষিত কমিটির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম বলেন, স্থানীয় মন্ত্রী ও সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় করেই কেন্দ্রীয় ফেডারেশন কমিটি ঘোষণা করেছে। কিছু শ্রমিক কমিটিতে স্থান না পাওয়ায় তারা বাস চলাচল বন্ধ করে দিয়েছে। তবে দ্রুতই বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ঢাকা যাওয়ার জন্য রাজশাহী বাস কাউন্টারে এসে বিপদে পড়েছেন শহিদুল ইসলাম নামে এক যাত্রী। তাকে আজ রাত্রে ঢাকা যেতে হবে। বাস বন্ধ বিপদে পড়ে তিনি বিকল্প পথ খুঁজছেন।

ঢাকাগামী বাসযাত্রী সিরাজুল ইসলাম বলেন, ‘‘দুই দিন আগে দেশ ট্রাভেলস বাসে ঢাকা যাওয়ার টিকিট করা ছিল দুপুর ১১টার বাসে। আসার পর টাকা ফেরত দিয়েছে। এতে চরম সমস্যায় পড়েছি। বিকল্প পথে কিভাবে যাওয়া যায় সেটা নিয়ে চিন্তায় আছি। কারণ আজ ঢাকায় যেতেই হবে আমাকে।

মোঃ হায়দার আলী
গোদাগাড়ী,
রাজশাহী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin