সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

আশুলিয়ায় অ/স্ত্রসহ ডা/কাত ও ছি/নতাইকারী চক্রের ৪ সদস্য গ্রে/ফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৩২ Time View

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত ও ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৯ মে ২০২৬) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলাম।
এর আগে একই দিন ভোররাত ৩টার দিকে আশুলিয়া থানাধীন বগাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো— আশুলিয়ার দক্ষিণ গাজীরচট (আরিয়ার মোড়) এলাকার জয়নাল আবেদীনের ছেলে ওয়াসিম ওরফে শুটার ওয়াসিম (৩৬), কেরানীগঞ্জ মডেল থানার ফরিদাবাদ এলাকার মোঃ মোশারফ হোসেনের ছেলে মোঃ নাসির (২২), নাটোর সদর থানার রামাইগাছি এলাকার মোঃ ওয়াজেদ সরকারের ছেলে গোলাম রব্বানী (৩০) এবং বগুড়া জেলার ধুনট থানার জোড়খালি এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে বাবু (৩৫)।

ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় ডিবি উত্তরের ওসি সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ মতিউর রহমানসহ একটি আভিযানিক দল আশুলিয়ার বগাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ওই ৪ জনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১টি লোহার তৈরি ধারালো চাপাতি, ১টি সুইচ গিয়ার চাকু, ১টি স্টিলের চাপাতি, ১টি ধারালো স্টিলের চাকু এবং ১টি লোহার তৈরি কাটার উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত ওয়াসিম ওরফে শুটার ওয়াসিমের বিরুদ্ধে পূর্বে ৫টি এবং গোলাম রব্বানীর বিরুদ্ধে ১টি মামলা রয়েছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin