সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

র‌্যাব-১২ এর অভি/যানে ১ জন মা/দক ব্যবসায়ী গ্রেফ/তার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ২৭ Time View

প্রেস বিজ্ঞপ্তি।।

র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে সিরাজগঞ্জ সদর থানা এলাকা হতে ৭৩ বোতল ফেয়ারডিল ও ৬৩ বোতল স্ক্যাফসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

১। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় অদ্য ১৮ মে ২০২৬ খ্রিঃ রাত্রী ০২.০০ ঘটিকায় র‌্যাব-১২, ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল ‘‘সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন দত্তবাড়ী সানিকনস্থ (পৌর ওয়ার্ড নং ০৮) জনৈক তারা শেখ এর বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৭৩ বোতল ফেয়ারডিল ও ৬৩ বোতল স্ক্যাফসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

২। গ্রেফতারকৃত আসামি ১। মোঃ জুয়েল শেখ(৩৮), পিতা-মোঃ আমজাদ, সাং-দত্তবাড়ী (পৌর ০৮ নং ওয়ার্ড), থানা-সিরাজগঞ্জ সদর, জেলা- সিরাজগঞ্জ।

৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে আসামি দীর্ঘদিন যাবৎ অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেয়ারডিল ও স্ক্যাফ নিজ হেফাজতে রেখে সিরাজগঞ্জ জেলা সদর সহ আশেপাশের এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে।

৪। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদকমুক্ত, বাংলাদেশ গঠনে অংশ নিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin