সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

সাভারে পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুইটি অ/বৈধ সিসা কারখানা ধ্বং/স

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৫৮ Time View

হেলাল শেখঃ ঢাকা জেলার সাভার উপজেলার তেঁতুলঝোড়া এলাকায় পরিবেশ ও জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকিকারী অবৈধ সিসা (লেড) ব্যাটারি রিসাইক্লিং কারখানার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর, এসময় দুইটি কারখানা ধ্বংস করা হয়।

সোমবার (১৮মে ২০২৬) বিকেলে পরিবেশ অধিদপ্তর, ঢাকা জেলা কার্যালয় এবং সদর দপ্তরের মনিটরিং ও এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্ট আদালতের অভিযানে দুটি অবৈধ ব্যাটারি রিসাইক্লিং কারখানা উচ্ছেদ ও সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়। অভিযানকালে অবৈধ স্থাপনাগুলো এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় ও সেখানে পরিচালিত সকল কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। একই সময়ে প্রায় এক ট্রাক পরিত্যক্ত ব্যাটারি জব্দ করা হয়।

জানা যায়,পরিত্যক্ত ও জনবসতিহীন এলাকায় গড়ে ওঠা এসব কারখানায় ব্যাটারি গলিয়ে সিসা (লেড) আহরণ করা হচ্ছিল,যার ফলে আশপাশের এলাকায় গুরুতর বায়ুদূষণ ও স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়।

অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক নয়ন কুমার রায়। এনফোর্সমেন্ট কার্যক্রমে বাংলাদেশ পুলিশ ও র‌্যাব-৪ এর যৌথ বাহিনী নিরাপত্তা সহায়তা প্রদান করে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে,পরিবেশ রক্ষায় এ ধরনের অবৈধ কারখানার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin