সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ পেয়ে খুশী কুষ্টিয়া ইউনিয়নের ২১৮০টি অতি দ-রিদ্র পরিবার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৩৭ Time View

আরিফ রববানী।।

ময়মনসিংহের সদর উপজেলার কুষ্টিয়া ইউনিয়নে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সুবিধাবঞ্চিত, অতি দরিদ্র- দুঃস্থ ও অসচ্ছল-অসহায় মানুষের জন্য সরকারের বরাদ্দকৃত উপহার মাথাপিছু ১০কেজি করে ভিজিএফ এর চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে ।

শনিবার (১৬মে ) সকালে ইউনিয়ন পরিষদ এর সুষ্ঠু এর ব্যবস্থাপনায় ইউনিয়নের অসচ্ছল ২১৮০জন অতি দরিদ্র, দুঃস্থ ও অসহায়দের জন্য বরাদ্ধকৃত ২১.৮০০মেট্রিক টন ভিজিএফ চাউল বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের দায়িত্ব প্রাপ্ত প্রশাসক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু আহসান মোঃ রেজাউল হক।

স্থানীয় জাতীয় সংসদ সদস্যের প্রতিনিধি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপ সহকারী প্রকৌশলী ও ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারসহ স্থানীয় ইউনিয়ন বিএনপির রাজনৈতিক নেতাকর্মী, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন পেশা শ্রেণীর ব্যক্তিবর্গদের উপস্থিতিতে এই চাউল বিতরণ করা হয়েছে।

সুষ্ঠু ও সুন্দর পরিবেশে এবং সঠিক ওজনে ভিজিএফ চাল পেয়ে ইউনিয়নের প্রশাসক ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান ভুক্তভোগী অতি দরিদ্র অসহায় মানুষেরা।

যথাযথ সরকারী বিধি মেনে সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে এই চাউল বিতরণ করতে সহযোগিতা করায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউনিয়নের রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গসহ সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু আহসান মোঃ রেজাউল হক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin