সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

ক্ষেতলালে পাইলট প্রোগ্রামের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৭৪ Time View

মোঃ দেলোয়ার হোসেন বাবু
জয়পুরহাট জেলা স্টাফ রিপোর্টার।।

সারা দেশে পাইলট প্রোগ্রামের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের ভার্চুয়াল উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৬ মে) বিকেল সাড়ে ৩টায় এর অংশ হিসেবে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।

ফুলদিঘী হাট চশমায়ে উলুম সিনিয়র মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল-মামুন মিয়া, পুলিশ সুপার জান্নাত আরা, জেলা সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত উপ-পরিচালক সাদেকুর রহমান, ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী এবং ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল ইসলাম।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক ও প্রশাসক মাসুদ রানা প্রধান, আহ্বায়ক গোলজার রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ভিপি ওবায়দুল রহমান সুইট, জেলা যুবদলের আহ্বায়ক শাহনেওয়াজ শুভ্র।

ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক নাফিউল হাদী মিঠুসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা বলেন, পাইলট প্রোগ্রামের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সরকারের সামাজিক সুরক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং প্রকৃত উপকারভোগীরা সহজে সেবা পাবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin