সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃ/ত্যু, গৃহবধূ আহ/ত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ২৬ Time View

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর চারঘাট পৌরসভার গোপালপুর ফকিরপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি ষাঁড় গরুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ মে) দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ সময় গরুটির শরীরে স্পর্শ করলে গৃহবধূও বিদ্যুতায়িত হয়ে আহত হন।

জানা গেছে, চারঘাট পৌরসভার গোপালপুর ফকিরপাড়া গ্রামের বাসিন্দা কাবিল হোসেনের একটি কালো রঙের ষাঁড় গরু গোয়াল ঘরে বাঁধা ছিল। ঘটনার সময় কাবিল হোসেন গরুর জন্য ঘাস কাটতে বাইরে যান। এ দিকে গোয়াল ঘরে ঝুলানো বৈদ্যুতিক তার গরুটি মুখ দিয়ে কামড়ে ছিঁড়ে ফেলে। এতে সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হয়ে গোয়াল ঘরেই গরুটির মৃত্যু হয়।

গরুর মালিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মাত্র দুই দিন আগে গরুটি প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছিল। হঠাৎ এমন ঘটনায় পরিবারটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে।

এদিকে গরুটির শরীরে স্পর্শ করলে কাবিল হোসেনের স্ত্রী ফারজিনা বেগমও বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বসতবাড়ি ও গোয়ালঘরে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী ।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin