
রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার কেল্লাবারুইপাড়া নিবাসী মরহুম ফাহিম উদ্দিন মাস্টার ও আনোয়ারা খাতুন দম্পতির ৩য় পুত্র ড. মোহাম্মদ রেজাউল হক বাংলাদেশ সময় গতকাল সন্ধ্যায় আমেরিকায় মৃত্যু বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তার মৃত্যুর খবর শুনার পর গোদাগাড়ীসহ রাজশাহীর মানুষের মাঝে গভীর শোক নেমে আসে। মুরহুমের কেল্লাবারুইপাড়ার বাসার আশে পাশের বাতাস ভারী হয়ে উঠে কে কাকে শান্তানা দিবে যেন ভাষা হারিয়ে ফেলেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সনামধন্য ব্যক্তিত্ব এবং কর্মজীবনের অধিকরী ছিলেন। একাধারে আমেরিকায় কলোরাডো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA)র বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে সূদীর্ঘ সময় অতিবাহিত করেছেন। তিনি ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী এবং শান্ত মেজাজের অধিকারী ছিলেন।
উল্লেখ্য তিনি পুলিশের সাবেক আইজিপি ড. এম এনামুল হক, সাবেক মন্ত্রী মরহুম ব্যারিস্টার আমিনুল হক, বিএমডিএর প্রতিষ্ঠাতা, নির্বাহী পরিচালক ও সাবেক চেয়ারম্যান প্রকৌশলী ড. এম আসাদুজ্জামান, মেজর জেনারেল অবঃ শরীফ উদ্দিনের সহোদর ভাই।
এছাড়াও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং আইসিটি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বাংলাদেশ সরকারের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক রুশদ হকের চাচা।
মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করছি। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তায়ালা যেন মরহুমের পরিবার ও আত্মীয়স্বজনদের শোক সইবার শক্তি ও সামর্থ্য প্রদান করেন এবং মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমিন।
পারিবারিক সূত্রে গেছে মরহুমের দাফন আমেরিকাতেই সম্পন্ন হবে এবং বাংলাদেশে নিজ গ্ৰামের কেল্লাবারুইপাড়া জামে মসজিদে আজ বাদ জুম্মা গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
মোঃ হায়দার আলী
রাজশাহী।