সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

রাজশাহীতে খাল খনন কর্মসূচি পরিদর্শনে জেলা প্রশাসক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৩২ Time View

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর চারঘাট উপজেলা খাল পুনঃখনন খনন কর্মসূচি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক(ডিসি) কাজী শহিদুল ইসলাম। প্রধানমন্ত্রীর ১৮০ দিনের অগ্রাধিকারমূলক কর্মসূচির আওতায় রাজশাহী জেলার চারঘাট উপজেলায় ঝাউবনা হতে কান্দ্রা হয়ে বড়াল নদী পর্যন্ত খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন করেন।এদিন খাল পুনঃখনন কর্মসূচি পরিদর্শনকালে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে তিনি মতবিনিময় করেন। এসময় খাল পুনঃখননের ফলে কৃষি, সেচ ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন ও পরিবেশগত উন্নয়নে সম্ভাব্য সুফলসহ নানা বিষয়ে আলোচনা করেন। একইসঙ্গে প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান সমস্যা, প্রতিবন্ধকতা ও তা নিরসনের উপায় নিয়েও সংশ্লিষ্টদের মতামত গ্রহণ করেন।
জানা যায়, খালটির প্রাক্কলিত দৈর্ঘ্য ১০ দশমিক ৪ কিলোমিটার। এর মধ্যে ইতোমধ্যে ২ দশমিক ২০ কিলোমিটার পুনঃখনন কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রকল্পটি সম্পন্ন হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদন ও স্থানীয় জনগণের জীবনমানেও ইতিবাচক প্রভাব পড়বে।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin