
মোঃ দেলোয়ার হোসেন বাবু
জয়পুরহাট জেলা স্টাফ রিপোর্টার ।
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় এলএসডি খাদ্য কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী জনাব আব্দুল বারী এমপি।
শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৭টার দিকে ক্ষেতলাল উপজেলা মডেল মসজিদ সংলগ্ন খাদ্য গুদামে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় প্রতিমন্ত্রী খাদ্য গুদামের সার্বিক কার্যক্রম, ধান-চাল সংগ্রহ অভিযানের অগ্রগতি এবং মজুদ পরিস্থিতির খোঁজখবর নেন। তিনি কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন এবং সরকারি খাদ্য ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দেন।
সাক্ষাৎকালে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রউফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবাইদুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাবেক উপজেলা বিএনপির সভাপতি রওনকুল ইসলাম চৌধুরী (টিপু), পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলীম ও সাধারণ সম্পাদক নাফেউল হাদী মিঠুসহ খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় নেতৃবৃন্দ প্রতিমন্ত্রীর কাছে কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়, গুদামে ধারণক্ষমতা বৃদ্ধি এবং খাদ্য বান্ধব কর্মসূচি আরও সম্প্রসারণের দাবি জানান। প্রতিমন্ত্রী দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন।