শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :-
ক্ষেতলালে খাদ্য কর্মকর্তাদের সঙ্গে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ তারাগঞ্জে মা/দক সেবনের দায়ে ৩ জনের কারা/দণ্ড গোদাগাড়ীতে এ.ডাবলু.ডি পদ্ধতি কৃষকদের মাঝে সাড়া ফেলেছে – সেচ সাশ্রয় হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ সংরক্ষণকে গুরুত্ব দিচ্ছে – সমাবেশে প্রতিমন্ত্রী ড.ফরিদ সলঙ্গায় ভিন্নধর্মী বিনোদন স্পট বকুল তলা ব্রীজ ১৮ বছর আ-ত্মগোপনে থাকার পরও শেষ রক্ষা হলো’না ইউপি সদস্য কালামের তারাগঞ্জে ৩১ শয্যা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীত সেবা কার্যক্রমের উদ্বোধন গৌরনদীতে উপজেলা প্রশাসনের বেঁধে দেয়া সময় পার হলেও খালের দু- পাশের অবৈধ স্হাপনা সরিয়ে নিচ্ছেন না অ/বৈধ স্হাপনার মালিকেরা বরিশাল জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ব-র্ণাঢ্য আনন্দ মিছিল ‎ওসি তারিক হাসান রাসেলের দক্ষ নে/তৃত্বে জেলার শ্রেষ্ঠত্ব অর্জন গৌরনদী মডেল থানার ‎

তারাগঞ্জে মা/দক সেবনের দায়ে ৩ জনের কারা/দণ্ড

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১৪১ Time View

খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের অপরাধে তিন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার (০৮ মে) রাতে উপজেলার সয়ার ও কুর্শা ইউনিয়নের পৃথক দুটি স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।আদালত সূত্রে জানা গেছে, রাত ৭:৩০ ঘটিকায় সয়ার ইউনিয়নে অভিযান চালিয়ে গাঁজা সেবনের অপরাধে মোঃ আনোয়ার হোসেন (৪২) নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত আনোয়ার উপজেলার বুড়ীরহাট দামোদরপুর পঞ্চায়েতপাড়া এলাকার মৃত মোফছার উদ্দিনের ছেলে।এরপর রাত ৯:৪০ ঘটিকায় কুর্শা ইউনিয়নের তারাগঞ্জ বাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবন করায় আরও দুই যুবককে আটক করা হয় ।আদালত তাদের প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।মোবাইল কোর্ট পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোনাববর হোসেন। অভিযান চলাকালীন তারাগঞ্জ থানার পুলিশ সদস্যরা তাকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোনাববর হোসেন বলেন , মাদক মুক্ত সমাজ গড়তে প্রশাসনের এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্তদের বিধি মোতাবেক জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin