রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :-
ফুলবাড়ী উপজেলা খাদ্যগুদামে ধান দিচ্ছে সিন্ডিকেট চ/ক্র গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫

গৌরনদীতে দৈনিক আজকালের কণ্ঠ’র ৫ম বর্ষে পদার্পণ উদ/যাপন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৯৮ Time View

কে এম সোহেব জুয়েল ঃ ‎বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অঙ্গীকার নিয়ে বরিশালের গৌরনদীতে দৈনিক আজকালের কণ্ঠ পত্রিকার ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টায় গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার চরুইভাতি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎দৈনিক আজকালের কণ্ঠ এর গৌরনদী উপজেলা প্রতিনিধি এ এস মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সরকারি গৌরনদী কলেজের অধ্যক্ষ ড. মহিউদ্দিন, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির এবং বিশিষ্ট চিকিৎসক ডা. সমীর চাকলাদার।

‎এসময় আরও উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জুলফিকার, সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, প্রচার সম্পাদক মো. হাসান মাহমুদ, সাংবাদিক সোলায়মান তুহিন, মো. গোলাম মোস্তফা হাওলাদার, বি এম বেলাল, মনীষ চন্দ্র বিশ্বাস, প্রেমানন্দ ঘরামী, আবু সাঈদ, তানবিরুল ইসলাম সোহেলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

‎আলোচনা সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও সাহসী সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক আজকালের কণ্ঠ ইতোমধ্যেই পাঠকমহলে বিশেষ আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। সমাজের নানা অসঙ্গতি, দুর্নীতি ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরে পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আগামীদিনেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে নির্ভীক সাংবাদিকতার ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

‎বক্তারা আরও বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। একটি দায়িত্বশীল সংবাদমাধ্যম দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বস্তুনিষ্ঠতা, পেশাদারিত্ব ও নৈতিকতা বজায় রেখে সাংবাদিকদের কাজ করার আহ্বান জানান তারা।

‎আলোচনা সভা শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin