রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :-
ফুলবাড়ী উপজেলা খাদ্যগুদামে ধান দিচ্ছে সিন্ডিকেট চ/ক্র গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫

চারঘাটে যাতায়াত দু/র্ভোগ নি/রসনে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৪৩ Time View

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর চারঘাট উপজেলার মানুষের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার সমাধানে ১ হাজার ৫০০ মিটার (দেড় কিলোমিটার) পাকা রাস্তা উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৭ মে) সকালে ফলক উন্মোচন ও মোনাজাতের মাধ্যমে এই নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) অধীনে এই সড়ক উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের আওতায় সড়কের কার্পেটিং, প্রশস্তকরণ এবং ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন অন্তর্ভুক্ত রয়েছে। রাস্তাটি সম্পন্ন হলে উপজেলার কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষের জেলা শহরের সাথে যোগাযোগ আরও সহজতর হবে।

প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ চাঁদ বলেন, গ্রামের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নই আমার মূল লক্ষ। এই রাস্তাটি শুধু চলাচলের পথ নয়, এটি এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিপণ্য পরিবহনের এক নতুন দিগন্ত উন্মোচন করবে। আমি সবসময় দুর্নীতির ঊর্ধ্বে থেকে গুণগত মান নিশ্চিত করে কাজ করার পক্ষপাতি। তিনি আরও বলেন, কাজের মানে কোনো প্রকার আপস করা হবে না এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই এটি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষাকালে এই কাঁচা রাস্তাটি কর্দমাক্ত হয়ে চলাচলের একদম অযোগ্য হয়ে পড়ত। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী এবং রোগীদের নিয়ে চরম ভোগান্তিতে পড়তে হতো। আজ এই কাজের উদ্বোধনের মাধ্যমে তাদের দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবায়ন শুরু হলো।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাহাতুল করিম মিজান, উপজেলা প্রকল্প উন্নয়ন বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, ভায়ালক্ষীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম, সহ: প্রকৌশলী আশিকুর রহমানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে দেশের সমৃদ্ধি ও এলাকার মানুষের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত হয়।

মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী ।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin